🅲🅻🅸🅲🅺 🅷🅴🆁🅴 ⬇️ https://youtu.be/bO36-dpZeE0 🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️ 🚄-🆃🅾🅴-🆃🅾🅴-🅲🅾🅼🅿🅰🅽🆈 | সাঁচির শান্তি-নীড়ে | Sanchi | Madhya Pradesh ★★★★★★★★★★ ·.¸¸.·♩♪♫ S̷t̷a̷y̷ ̷T̷u̷n̷e̷d̷ ♫♪♩·.¸¸.· 𝕮𝖔𝖓𝖈𝖆𝖛𝖊 𝕮𝖗𝖊𝖆𝖙𝖎𝖛𝖊 𝕮𝖆𝖓𝖛𝖆𝖘 🅲🅻🅸🅲🅺 ⬇️ 🆈🅾🆄🆃🆄🅱🅴 https://www.youtube.com/c/ConcaveCreativeCanvas 🅵🅰🅲🅴🅱🅾🅾🅺 https://www.facebook.com/concavecreativecanvas 🅸🅽🆂🆃🅰🅶🆁🅰🅼 https://www.instagram.com/concavecreativecanvas 🆃🆆🅸🆃🆃🅴🆁 https://twitter.com/concave_cc?s=08 💐💐💐💐💐💐💐💐💐 🏠🆂🆃🅰🆈 🅷🅾🅼🅴🏠 🙏🏽🆂🆃🅰🆈 🆂🅰🅵🅴 🙏🏽 😷🆆🅴🅰🆁 🅼🅰🆂🅺 😷 খ্রীষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক মধ্য প্রদেশের রায়সেন জেলায় অবস্থিত বেদিসাগিরি বা সাঁচি পাহাড় কে বেছে নেন। বর্তমানে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, ও আরকিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এই শান্তি স্তূপ তিনি নির্মাণ করেন বৌদ্ধ ধর্ম ও দর্শনকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যদিও, কলিঙ্গ যুদ্ধের সাথে সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার আদৌ কোন সম্পর্ক নেই বলে একাধিক ঐতিহাসিকগণ দাবি করেন। কারণ, অশোকের রাজত্বকালের অষ্টম বছরে কলিঙ্গ যুদ্ধ হয়, কিন্তু চতুর্থ বছরেই তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে গিয়েছিলেন বলে মতভেদ আছে। গোলার্ধ গম্বুজাকৃতির সাঁচির এই বিখ্যাত স্তূপটি প্রায় ৫৪ ফুট লম্বা, যার কেন্দ্রে গৌতম বুদ্ধের অস্থির অবশেষ সংরক্ষিত আছে। সাঁচির প্রধান শান্তি স্তূপটি ছাড়াও এর পাশাপাশি অবস্থান করছে আকৃতি ও আয়তনে তুলনামূলক ছোট আরও দুটি স্তূপ, একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ ও অশোক পিলার। স্তূপের বিভিন্ন অংশে জাতক তথা গৌতম বুদ্ধের জীবন কাহিনি খোদাই করা আছে। কথিত আছে, শুঙ্গ রাজাদের সময়ে অর্থাৎ খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রাজা পুশ্যমিত্র শুঙ্গ সম্রাট অশোকের নির্মিত আসল স্তূপটি ধ্বংস করেন; এরপর পুশ্যমিত্র শুঙ্গ এর পুত্র অগ্নিমত্র খ্রীষ্টপূর্ব প্রথম শতাব্দীতে সাঁচি স্তূপটি পুনর্নির্মাণ করেন, এবং তাঁর নির্দেশে প্রাথমিকভাবে ইটের তৈরি স্তূপটির উপর পাথর বসানো হয়, ফলস্বরূপ পুনর্নির্মিত স্তূপটি আগের তুলনায় বৃহৎ আকৃতি ধারণ করে। সাঁচি পাহাড়ের চুড়ায় অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই প্রান্তর থেকে সূর্যাস্তের শোভা দেখার মতো। পরিবার-প্রিয়জন-বন্ধুবান্ধব নিয়ে এখানে কাটানো সময় তার সাথে খানিক ইতিহাস যাপন অমুল্য হয়ে থেকে যাবে আপনার জীবনে। #concavecreativecanvas #toetoecompany #sanchi #exploreindia #mptourism #madhyapradesh #sanchistupa #kingashoka (at Sanchi Stupa World Heritage Site साँची के स्तूप) https://www.instagram.com/p/CRLYGuTr8n9/?utm_medium=tumblr











