আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের পরিশ্রমের কারনেই আমরা ভালো থাকতে পারি। তাদের রাত জেগে পাহারা দেওয়ার কারনেই আমরা শান্তিতে ঘুমাতে পারি। বৃষ্টিতে ভিজে, রোদের মধ্যেও যাদের দায়িত্ব পালনের কারনে আমরা ঠিক ভাবে রাস্তায় চলতে পারি। নিজের জিবন বাজি রেখেও যারা বিপদে সবার আগে ছুটে আসে আমাদেরকে উদ্ধার করার জন্য। তাদের বিরুদ্ধে কত অভিযোগ তো আমরা হরহামেশাই করি, কখনো কি তাদের ধন্যবাদ জানাই? তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য কি তারা একটা "ধন্যবাদ" পেতে পারে না আমাদের থেকে? নিজের সুখটুকু বিসর্জন দিয়ে আমাদের সেবা করে যাচ্ছেন এমন সব মানুষকে ধন্যবাদ জানাতেই প্রতিবছর বিশ্বব্যাপী পালিত হয় “গ্রেইট কাইন্ডনেস চ্যালেঞ্জ” ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর স্বেচ্ছাসেবকগন প্রতি বছর চেষ্টা করে থাকেন অন্তত একটা দিন সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে ধন্যবাদ জানাতে। স্বেচ্ছাসেবকরা ধন্যবাদ জানিয়েছেন রিক্সাচালক, ট্রাফিক পুলিশ, ফায়ার ব্রিগেড কর্মী, আইনজীবী, স্থানীয় সরকার কর্মকর্তাসহ নানা শ্রেণীপেশার মানুষকে। Great Kindness Challenge 2018 #VBDChattogramDistrict #GreatKindnessChallenge #GKC #GKC2018 #Kindness #KindnessMatters #YouthInAction #JAAGO #VBD https://www.instagram.com/p/Bqhw829hUN8bqQR5cpDJ-NVfm4FbN3zwaqCHHo0/?utm_source=ig_tumblr_share&igshid=dxaiever743c











