শিশু মেলা (Shisu Mela
শিশু মেলা (Shisu Mela) যার বর্তমান নাম ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক’। এটি রাজধানীর শ্যামলীতে প্রথম বেসরকারী ভাবে নির্মিত শিশু পার্ক। ঢাকায় বসবাস রত শিশুদের জন্য শ্যামলীর এই শিশু মেলা পার্কটি অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে ঢাকাবাসীদের কাছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর শ্যামলীর শিশু হাসপাতালের পাশে প্রায় দের একর ভূমি গণপূর্ত মন্ত্রণালয় থেকে শিশু পার্কের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শ্যামলীর এই পার্কে নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার জন্য ইজারা দেয়া হয়। তখন থেকে যাত্রা শুরু হয় শ্যামলী শিশু মেলার।









