হরিদাস পাল বিষয়ক ইতিহাস
চট্টগ্রামের কবি জ্যোতির্ময় নন্দীর একটা কবিতা আছে হরিদাস পাল বিষয়ে। কবিতাটা আমি কখনো ছাপা অবস্থায় পড়ি নাই। কয়েক বছর আগে সামহয়ারইনে জাবির ছাত্র যূথচারী [সামু][সচল] এটার প্রথম দুই লাইন ব্যবহার করে একটা পোস্ট করেন। জাবির এক ক্যান্টিনে নব্বুই দশকের শেষার্ধে একটা পোস্টারে এই কবিতাটা লেখা ছিলো। ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ওটা তখন। দুষ্টমতি ছাত্ররা দল বেধে হরিদাস পাল নির্বাচন করে। পাবলো নামে একজন ছিলো সেই নির্বাচনের বিজয়ী। আমাদের কলু মোর্শেদও (aka মাহবুব মোর্শেদ) [সামু] কয়েকটা ভোট বাগিয়েছিলেন। যূথচারীর পোস্টের পর ব্লগে এই কনসেপ্টটা বেশ জনপ্রিয় হয়। ব্লগার হোসেইন হরিদাস পাল নির্বাচনের আয়োজন করে। বাংলা ব্লগে প্রথম ও শেষ হরিদাস পাল নির্বাচনে ব্লগার বিপ্লব রহমান [সামু] ভূমিধ্বস বিজয় লাভ করেন।
হরিদাস পাল কবিতাটা ওয়েবে যতটুকু পাওয়া যায় সেটুকু তুলে রাখলাম এখানে। দরকার মতো লিংক যোগ করবো অন্য পোস্টগুলোতে।
অই যে চশমাধারী, মারাত্মক সিরিয়াস চেহারাসুরত, যেন সারা দীন-দুনিয়ার যাবতীয় দায়ভার তারই বৃষ স্কন্ধে কেউ চাপিয়ে দিয়েছে; যেন সে পটল তুললে দুনিয়া এতিম হয়ে যাবে।
কিন্তু অই চশমাধারী, মারাত্মক সিরিয়াস চেহারাসুরত, জানে না যে ওর মতো কত শত ‘বালস্য বাল / হরিদাস পাল’ পৃথিবীর-প্রকৃতির প্রগাঢ় প্রস্রাবের ফেনায় ভেসে গেছে……..।
আপডেটঃ অক্টোবর ২০১৪ আজ সোহেইল জাফরের কল্যানে মূল কবিতার স্ক্যান করা একটা অংশ পেলাম।










