কোলাজ: নিভৃতের গান, নির্জন কবিতা বলার ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কথাই অব্যক্ত থেকে যায়। এই অব্যক্ততার বেদনাকে আমরা গ্রহণ করে নেই নিভৃতে, নীরবে, সহজ ভাবে। কারণ যা সহজাত তাকে কিছুতেই আটকানো যায়না। এই ভাবনাগুলো যেমনি চিরন্তন, তেমনি প্রাসঙ্গিক। বাঙালির নিবিড় আশ্রয় রবীন্দ্রনাথের গান এবং তরুণ কবি প্রিয়াঙ্কার কবিতা নিয়ে চর্চা করতে করতেই কোলাজ এর জন্ম।











