স্পোর্টস ডেস্ক : দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড
তামিমকে কি ষড়যন্ত্র করে বাদ দিয়েছে বিসিবি?বিস্তারিত জানুন।

roma★
Mike Driver
The Stonewall Inn

Kiana Khansmith
Aqua Utopia|海の底で記憶を紡ぐ
Noah Kahan
official daine visual archive
🩵 avery cochrane 🩵
macklin celebrini has autism
No title available

Jar Jar Binks Fan Club

No title available
Today's Document

@theartofmadeline

titsay
Fai_Ryy
h
★
YOU ARE THE REASON
Sade Olutola
seen from Ireland
seen from United States
seen from Malaysia

seen from United States

seen from Malaysia
seen from United States
seen from United States

seen from United States
seen from United States
seen from Armenia
seen from United States

seen from Germany

seen from Brazil

seen from United States

seen from Switzerland
seen from Brazil

seen from Malaysia
seen from Türkiye

seen from United States

seen from United Kingdom
@janomot
স্পোর্টস ডেস্ক : দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড
তামিমকে কি ষড়যন্ত্র করে বাদ দিয়েছে বিসিবি?বিস্তারিত জানুন।
কক্সবাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
কক্সবাজার সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাস দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।
নিহতরা হলেন- মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।
ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল।
বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পদ্মা সেতুতে বসল ৩২তম স্প্যান, দৃশ্যমান ৪ হাজার ৮০০ মিটার
অবশেষে পদ্মা সেতুর 'ওয়ান-ডি' পিলারের ওপর সফলভাবে বসানো হয়েছে ৩২তম স্প্যান।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন। এতে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর চার হাজার ৮০০ মিটার।
এর আগে গতকাল শনিবার (১০ অক্টোবর) দিনভর চেষ্টা করেও স্প্যানটি বসানো সম্ভব হয়নি।
শনিবার সকালে লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজ তিয়ান ই-তে করে রওনা দেওয়ার সময় জাহাজের নোঙরটি পদ্মায় পলি মাটিতে আটকা পড়ে। প্রচণ্ড স্রোতের কারণে উজান থেকে পলি ভেসে এসে অ্যাংকরটি পলি মাটির নিচে চাপা পড়ে। সেটি তুলতে দীর্ঘ সময় পার হয়ে যায়। পরে দুপুরের পর ভাসমান জাহাজটি ৪ ও ৫ নম্বর পিলারের উদ্দেশে রওনা দেয়। সেখানে সময়মতো পৌঁছলেও প্রচণ্ড স্রোতের কারণে জাহাজটি যথাস্থানে নোঙর করা সম্ভব হয়নি। তাই স্প্যানটিও গতকাল পিলারের ওপর তোলা যায়নি। আজ রবিবার সকালে স্প্যানটি পিলারের ওপর বসানো হয়েছে।
পদ্মা সেতু বিভাগ সূত্র জানা যায়, সেতুতে মোট ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। 'ওয়ান ডি' স্প্যানটি বসে গেলে বাকি থাকবে আরো ৯টি স্প্যান বসানোর কাজ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, চলতি বছরের ১০ জুন পদ্মা সেতুতে সর্বশেষ ৩১তম স্প্যান বসানো হয়েছিল। করোনা আর বন্যা পরিস্থিতির কারণে সেতুর অন্যান্য কাজ চললেও এরপর আর কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি।
বন্যা পরিস্থিতি কেটে যাওয়ায় পদ্মায় পানির উচ্চতা কমতে শুরু করেছে। চীন থেকেও ফিরে এসেছেন বিশেষজ্ঞ টিমের সদস্যরা। দীর্ঘ চার মাস পরে সেতুর ৩২তম স্প্যানটি শনিবার বসানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয় সেতু কর্তৃপক্ষ। শনিবার বিকেলে এটি ভাসমান জাহাজে করে পিলালের কাছে নিয়ে গেলেও সেন্টারিং করে যথাযথ স্থানে নোঙর করা সম্ভব হয়নি বলে স্প্যানটিও পিলারের ওপর তোলা যায়নি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল পদ্মা সেতুতে সব মিলিয়ে ৪২টি খুঁটির উপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ২টি ডাঙায়। ডাঙায় থাকা দু’টি খুঁটি সংযোগ সড়কের সঙ্গে মূল সেতুকে যুক্ত করবে।
বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর পুরোটাই নির্মিত হবে স্টিল ও কংক্রিট কাঠামোতে। সেতুর ওপর থাকবে কংক্রিটিং ঢালাইয়ে চাল লেনের মহাসড়ক আর তার নিচ দিয়ে যাবে রেললাইন।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি)। আর নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে ট্রেন চলবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্কসংকেত জারি
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ফলে সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) আবহাওয়া অধিদফতর এক সামুদ্রিক সতর্কবার্তায় এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে রূপ নিয়েছে।
নিম্নচাপটি সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে যা বলে এলো ভারত
বাংলাদেশের অনুরোধের পটভূমিতে ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধান তাদের সদ্যসমাপ্ত মিয়ানমার সফরে রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নিতে সে দেশের নেতৃত্বকে সরাসরি আহ্বান জানিয়েছেন বলে জানা যাচ্ছে। নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগেই অন্তত কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হোক বলেও ভারত বৈঠকে প্রস্তাব দিয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে একসঙ্গে এক বিরল সফরে গত রবিবার (৪ অক্টোবর) মিয়ানমারের রাজধানী নেইপিদো গিয়েছিলেন, দুদিনের সফর শেষে তারা সোমবার (৫ অক্টোবর) রাতে দিল্লিতে ফিরে এসেছেন। মিয়ানমারের নেত্রী তথা স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং সে দেশের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অং মিন লেইং-র সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে তাদের বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে।
তবে সেই সব বৈঠকের এজেন্ডায় এমন একটি বিষয়ও ছিল, যাতে বাংলাদেশের স্বার্থও যুক্ত। আর সেটি হলো রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন। বস্তুত গত সপ্তাহেই বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠকেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন দিল্লিকে অনুরোধ করেছিলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে রাজি করাতে ভারত যেন তাদের ‘প্রভাব খাটায়’। শ্রিংলা ও জেনারেল নারাভানের মিয়ানমার সফরে বাংলাদেশের সেই অনুরোধেরও মর্যাদা দেওয়া হয়েছে।
সফরের শেষে ভারতের পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে :
‘রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আরএসডিপি) অধীনে যে উন্নয়ন কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি হয়েছে, উভয় পক্ষই (ভারত ও মিয়ানমার) তা নোট করেছে এবং একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলাসহ কর্মসূচির তৃতীয় পর্যায়ে কী কী প্রকল্প হাতে নেওয়া হবে, তা আলোচিত হয়েছে। রাখাইনে কৃষি পদ্ধতির আধুনিকীকরণে একটি প্রকল্প হাতে নিতে সমঝোতাও স্বাক্ষরিত হয়েছে।’
রাখাইন থেকে আশ্রয়চ্যুত মানুষজনের নিরাপদ, টেকসই ও দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের সমর্থনও ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, ভারত যে চায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হোক, সেই অবস্থান মিয়ানমারের কাছে এই সফরে খুবই পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। সাউথ ব্লকের এক শীর্ষ কর্মকর্তার কথায়, ‘প্রেস বিবৃতির বক্তব্য খুঁটিয়ে পড়লে বা বিটুইন-দ্য-লাইনস দেখলেই সেটা আশা করি পরিষ্কার হয়ে যাবে।’
কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রশ্নে ভারত মিয়ানমারকে ঠিক কী প্রস্তাব দিয়েছে? নির্ভরযোগ্য সূত্রে বাংলা ট্রিবিউন যা জানতে পারছে তা এরকম:
ক. পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গারা ফিরে এসে যাতে ভালোভাবে থাকতে পারে, সেজন্য বিপুল অর্থ খরচ করে ভারত বেশ কয়েকশ’ আবাসন ইউনিট ও অনেক স্কুল পর্যন্ত বানিয়ে দিয়েছে। কিন্তু সেইসব বাড়িতে কেউ থাকছে না, স্কুলেও বাচ্চারা যাচ্ছে না। ভারতের এই উদ্যোগের মর্যাদা দিতে মিয়ানমারের উচিত হবে পর্যায়ক্রমে রোহিঙ্গাদের সেখানে ফিরতে সাহায্য করা।
খ. ভারত চাইবে, প্রথম পর্যায়ে যে রোহিঙ্গাদের ফেরানো হবে তার মধ্যে বাংলাদেশ ও ভারত – দুদেশে বসবাসকারী রোহিঙ্গারাই থাকবেন। এই ‘প্রথম ব্যাচে’র রোহিঙ্গাদের নিজেদের গ্রামে ফেরানোর জন্য রাজি করাতে ভারত সক্রিয় ভূমিকা নেবে। দরকারে আর্থিক ও অন্যান্য সাহায্য করবে বলেও কথা দেওয়া হয়েছে। (বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ১০-১২ লাখ ও ভারতে প্রায় ৫০ হাজারের মতো রোহিঙ্গা আছে। কিন্তু ‘প্রথম ব্যাচে’ যারা যাবেন, তার মধ্যে এই আনুপাতিক হার রক্ষা করা সম্ভব কিনা, সেটা অবশ্যই এখনও স্পষ্ট নয়)
গ. ঠিক এক মাসের মাথায় (৮ নভেম্বর) মিয়ানমারে পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে খুব শিগগিরই প্রথম ব্যাচের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হলে তা আন্তর্জাতিক বিশ্বকেও খুব ইতিবাচক একটা বার্তা দেবে বলে ভারত মনে করছে। মিয়ানমার নেতৃত্বকেও এই মনোভাবের কথা জানানো হয়েছে। তবে এত তাড়াতাড়ি প্রত্যাবাসনের ব্যবস্থা করা সম্ভব কিনা, তা নিয়ে তারা কিছুটা সংশয়ও প্রকাশ করেছেন।
মিয়ানমারের নেতৃত্বের অনুভূতির প্রতি মর্যাদা দিয়ে বৈঠকে রোহিঙ্গা শব্দটি ভারতের পক্ষ থেকে একেবারেই ব্যবহার করা হয়নি, তার বদলে যথারীতি বলা হয়েছে ‘রাখাইন থেকে আশ্রয়চ্যুত মানুষজন’।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে, এইসব প্রস্তাবের ব্যাপারে মিস সু চি বা সে দেশের সামরিক নেতৃত্বের মনোভাব দিল্লির কাছে ‘ইতিবাচক’ই ঠেকেছে। তবে প্রস্তাবিত প্রত্যাবাসনের ‘লজিস্টিকস’ চূড়ান্ত করার ক্ষেত্রে এখনও বিস্তর আলোচনা বাকি আছে। পাশাপাশি, শ্রিংলা ও জেনারেল নারাভানে তাদের সফরে বিষয়টি যেরকম জোরালোভাবে তুলে ধরেছেন, তা প্রতিবেশী বাংলাদেশকেও একটা খুব সদর্থক বার্তা দেবে বলে সাউথ ব্লক আশা করছে।
প্রবাসীদের অসহায়ত্বের সুযোগে ফ্লাইটের টিকিট সিন্ডিকেটে
করোনা মহামারিতে ছুটিতে এসে দেশে আটকা পড়ছেন অনেক সৌদি প্রবাসী। দেশটির সরকার বিমান চলাচল পুনরায় শুরু করলেও বাংলাদেশ থেকে ফ্লাইটের টিকিট পেতে বিপত্তিতে পড়েছেন সৌদি প্রবাসীরা। কাজে ফিরে যেতে হন্যে হয়ে ফ্লাইটের টিকিট খুঁজছেন প্রবাসীরা। রিটার্ন টিকিট থাকলেও রি-ইস্যু করতে না পেরে কেউ কেউ নতুন টিকিট কেটে যেতেও রাজি। এমন সংকটময় পরিস্থিতিতেও সক্রিয় টিকিট সিন্ডিকেট। এয়ারলাইন্সের কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির যোগসাজশে চলছে টিকিট বাণিজ্য। এয়ারলাইন্স বিনা খরচে রিটার্ন টিকিট রি-ইস্যু করার কথা বললেও এজেন্সিগুলো নিচ্ছে ১০ থেকে ৫০ হাজার টাকা। নতুন টিকিটে নেওয়া হচ্ছে এয়ারলাইন্স নির্ধারিত টাকার চেয়েও অতিরিক্ত। বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশে থেকে সরাসরি সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ দুটি এয়ারলাইন্সেই সবচেয়ে বেশি যাতায়াত করেন প্রবাসীরা। সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশের অনুমতি দিলে ঢাকা থেকে ফ্লাইট শুরু করে এ দুটি এয়ারলাইন্স। তবে চাপ সামলাতে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে এসেছিলেন তাদের টিকিট রি-ইস্যু করে দিচ্ছে এয়ারলাইন্স দুটি। রিটার্ন টিকিট রি-ইস্যু করতে কোন চার্জ নিচ্ছে না সৌদি এয়ারলাইন্স ও বিমান। নতুন করে কোনও টিকিট বিক্রিও শুরু করেনি এ দুটি এয়ারলাইন্স।
টিকিটের জন্য রাত-দিন এয়ারলাইন্সগুলোর অফিসের সামনে অপেক্ষা করে কাটছে সৌদি প্রবাসীদের। যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে তারা সবচেয়ে বেশি উৎকণ্ঠায়। কাজে ফিরতে টিকিট রি-ইস্যুর আশা ছেড়ে নতুন টিকিট কিনতেও রাজি। তাদের এই অসহায়ত্বকেই কাজে লাগাচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো। ঢাকায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি সৌদি আরব ফিরতে চাওয়া প্রবাসীদের টার্গেট করে প্রচারণা চালাচ্ছে। মোটা অঙ্কের টাকা নিয়ে সৌদি প্রবাসীদের টিকিট রি-শিডিউল করছে তারা। ট্রাভেল এজেন্সি আর বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই কর্মকাণ্ড চলছে। নজরদারি এড়াতে অনলাইনে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এজেন্সিগুলোর তৎপরতা চলছে। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরের কয়েকটি এজেন্সিও এই কাজে যুক্ত।
যাত্রী পরিচয়ে শনিবার রাজধানীর পল্টনে বিজনেস ওয়ার্ল্ড ২৪ নামের একটি ট্রাভেল এজেন্সিতে গেলে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ও রিজারভেশন অফিসার মাহমুদুর রহমান জানান, বিমান ও সৌদি এয়ারলাইন্সের টিকিট রি-ইস্যু করেন তারা। মাহমুদুর রহমান বলেন, আমরা রি-ইস্যু করতে ৩৮ হাজার টাকা নিচ্ছি। এ টাকার বড় অংশ এয়ারলাইন্সের কর্মকর্তাকে দিতে হয়। টিকিটের জন্য যাত্রীর রিটার্ন টিকিটের কপি, পাসপোর্টের কপি, ভিসার কাগজ দিতে হবে। বিমানে যারা আছেন, তাদের মাধ্যমে আমরা কাজটা করি। আমরা নিজেরা করতে পারি না। একটা সিন্ডিকেটের মাধ্যমে কাজটা হচ্ছে, তারা তো (বিমান কর্মকর্তা) ধরাছোঁয়ার বাইরে।
৪৫ হাজার টাকায় সৌদি এয়ারলাইন্স ও বিমানে টিকিট রি-ইস্যু করতে অফার করছে গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত ফ্লাই ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, টিকিট রি-ইস্যুর জন্য ৫ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। বাকি টাকা রি-ইস্যুর পর দিতে হবে। আমরা এখন সৌদি থেকে করিয়ে নিচ্ছি। সাউদিয়ার টিকিট ৩ ঘণ্টা আর বিমানের টিকিট ১ দিনের মধ্যে রি-ইস্যু করা দেওয়া যাচ্ছে।
ঢাকা-সৌদি রুটে ৭-৩০ অক্টোবরের নতুন টিকিটি অফার করছে বেস্ট ক্লাব ট্রাভেল পয়েন্ট। এ এজেন্সিটি নতুন চালু হওয়া জাজিরা এয়ারওয়েজে ৯০ হাজার, এমিরাটসে ১ লাখ ৫ হাজার, সৌদি এয়ারলাইন্সে ১ লাখ ২৮ হাজার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১ লাখ ২০ হাজার টাকায় ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের অফার করছে। অন্যদিকে যাদের রিটার্ন টিকিট আছে সেটি রি-ইস্যু করতে ২০ হাজার টাকা নিচ্ছে এই এজেন্সি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হাসান বলেন, আমি বিমানের ১টা টিকিট রি-ইস্যু করতে পারছি। একটা ছেলের মাধ্যমে করি, সে বিমান অফিস থেকে করিয়ে আনে।
নাম প্রকাশ না করার শর্তে একটি ট্রাভেল এজেন্সির মালিক বলেন, প্রায় সব এজেন্সি এখন সৌদির টিকিট রি-ইস্যুও টাকা দিয়ে করছে। মূলত বড় এজেন্সির সঙ্গে এয়ারলাইন্সের কর্মকর্তাদের কন্ট্রাক্ট হয়। আর ছোট ছোট এজেন্সিগুলো বড় এজেন্সির মাধ্যমে কাজ করিয়ে নেয়। ঢাকার বাইরে থেকেও অনেকেই কাজ করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, যাদের কাছে বিমানের সৌদি ফ্লাইটের টিকিট আছে তাদের টিকিট আমরা রি-ইস্যু করে দিচ্ছি। রি-ইস্যু করার দায়িত্ব কোনও এজেন্সিকে দেওয়া হয়নি। বিমানের নিজস্ব সেলস সেন্টারগুলো থেকে যেকোনও যাত্রী নিজেই বিনা খরচে করে নিতে পারবেন। কেউ যদি টাকা নিয়ে এসব করে তা পুরোপুরি অবৈধ। আমরা এদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবো।
তবে এ বিষয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কাওরান বাজারে এয়ারলাইন্সটির ঢাকা অফিসে যোগাযোগ করা হলে কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
ছাত্রাবাসে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট। শুক্রবার বাদ জুমআ নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা ড. এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা আলা উদ্দীন, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ওলিউর রহমান সিরাজী, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মাসুদ আহমদ অনন্তপুরী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি।
সোনারগাঁওয়ের গেট ভেঙে টোকেন প্রত্যাশী প্রবাসীদের বিক্ষোভ
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন প্রত্যাশীদের বিক্ষোভে উত্তপ্ত সোনারগাঁও হোটেল। গেট ভেঙে সহস্রাধিক প্রবাসী হোটেলের বাউন্ডারির ভেতরে অবস্থান নিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রবাসীরা সোনারগাঁও হোটেলের বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে মানুষের ধাক্কায় হোটেলের গেট ভেঙে যায়।
পরে প্রবাসীদের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হোটেলের আশপাশ। এক পর্যায়ে হোটেলের প্রবেশমুখ পর্যন্ত মানুষের ঢল নামে।
ঢল ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্রোত ঠেকানো যায়নি। টোকেন প্রত্যাশীদের ধাক্কাধাক্কি ও স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁও হোটেল।
এ পরিস্থিতিতে টোকেন বিতরণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে
শক্তিশালী ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই ব্রিটেনে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড়টি। ইতোমধ্যেই এই ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, ঝড়ের সময় সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টা প্রতি ১০০ কিমি থেকে ১০৪ কিমি। এছাড়া ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।
কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী এই ঝড়ের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। খারাপ আবহাওয়ার কারণে ইংল্যান্ডের দক্ষিণ ভাগে রাস্তা, রেল, বিমান ও ফেরি পরিবহনে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
ঝড়ো হাওয়ার কারণে ব্রিটেনের একাধিক জায়গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু ঠাণ্ডা বাতাস ঢুকছে তাই এই তাপমাত্রা কমার ব্যাপারটা স্বাভাবিক।
ফেসবুকে পোস্ট দিয়ে শাবি ছাত্রী আছিয়ার আত্মহত্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আছিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা গ্রামে।
ফেসবুকে পোস্ট দিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে আছিয়া আক্তার নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে।
বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’
এদিকে আছিয়ার ভাই আল-আমীন বলেন, ‘আমি প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বারান্দায় বসে পড়াশোনা করে রাত ১টার দিকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরে মা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে দেখেন আছিয়া বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে নামিয়ে থানায় যাই।’
প্রেমজনিত কারণে তার বোন আছিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন আল-আমীন।
এদিকে মৃত্যুর আগে আছিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেছেন, “আমার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ, মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।”
এ ব্যাপারে শাবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল করিম বলেন, ‘এই মৃত্যু কোনভাবেই মেনে নেবার মতো না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, গত ৬ আগস্ট শাবির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোরাবি বিনতে হক মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাবোর্ডের ৩ প্রস্তাব
করোনা মহামারী পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পরীক্ষার আয়োজন করতে ইচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়।
স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা আয়োজনে শিক্ষাবোর্ড থেকে তিনটি প্রস্তাব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রস্তাবগুলো হল- পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা; সিলেবাস ও নম্বর কমিয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা; বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের মূল বিষয়গুলোর পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা।
শিক্ষাবোর্ডের এই তিনটি প্রস্তাবের বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিস্তারিত তুলে ধরবেন বলে খবর সূত্রের।
এর আগে এই পরীক্ষার বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডকে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়। এর প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর আন্তঃবোর্ডের সভায় সব বোর্ডের চেয়ারম্যানদের পরামর্শে তিনটি প্রস্তাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কোয়ারেন্টাইন ইস্যুতে টাইগারদের শ্রীলংকা সফর স্থগিত
কোয়ারেন্টাইন ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডের বিস্তর আলোচনার পরও সমঝোতা না হওয়ায় আবারও আটকে গেল টাইগারদের শ্রীলংকা সফর।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন এই মুহূর্তে সিরিজটি না হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাপন বলেন, শ্রীলংকার শর্ত মেনে এ মুহূর্তে তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়া সম্ভব নয়। শ্রীলংকাকে সফরের নতুন সূচি তৈরির অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি প্রধান।
এদিকে, সব আয়োজন থাকলেও শেষ মুহূর্তে টাইগারদের শ্রীলংকা সফর না হওয়ায় অনেকটা বৃথা গেল মুশফিক-তামিমদের সব প্রস্তুতি।
সবকিছু ঠিক থাকলে রবিবার শ্রীলংকার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতেই সবকিছু আটকে গেল। লংকান সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পরিবর্তে ৭ দিনের কোয়ারেন্টাইন চেয়েছিল বিসিবি। কিন্তু তাতে সায় দেয়নি শ্রীলংকা।
বিসিবি বলছে, শ্রীলংকার সাথে যে টেস্ট সিরিজটি হবে সেটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। করোনার কারণে ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে মাঠের বাইরে, আবার শ্রীলংকায় পৌঁছার পর যদি ১৪ দিন হোটেলেই থাকতে হয়, তাহলে ক্রিকেটারদের ভালো পারফরমেন্স নিয়ে শংকা থেকে যাচ্ছে।
প্রসঙ্গত, তিনটি টেস্ট খেলার জন্য গত জুলাইয়ে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। তবে সেই সময়ে মহামারি করোনার কারণে স্থবির ছিল গোটা বিশ্ব। শ্রীলংকা করোনা মোকাবিলায় অনেকটা সক্ষম হওয়ায় দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর নিমিত্তে বাংলাদেশকে ফের সফরের প্রস্তাব করে।
প্রস্তাবনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর থেকে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরুর কথা ছিল। তবে কোয়ারেন্টাইনের কড়াকড়ি আর বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর আরও এক দফা স্থগিতাদেশ পেল।
যে অধ্যক্ষের আশকারায় ছাত্রাবাস আজ মদ ও জুয়ার আস্তানা
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ সালেহ আহমদের বিরেুদ্ধে। ছাত্রলীগের নেতাকর্মীকে ছাত্রাবাসে থাকতে দিয়ে তিনি অপরাধীদের আশকারা দিয়েছেন। আর এই সুযোগে ছাত্রাবাসকে মদ ও জুয়ার আস্তানা হিসেবে ব্যবহার করে অপরাধের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলে ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা।
অভিযোগ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষ হওয়ার পর নিজের ক্ষমতাকে সুসংহত করতে তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে চলেন। ছাত্রাবাসে ধর্ষণকাণ্ডের পর দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জেলা আওয়ামী লীগ অধ্যক্ষের অপসারণ দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচিত অধ্যক্ষ সালেহ আহমদ দাবি করেছেন, তিনি অসহায়, পরিস্থিতির শিকার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর জেলা আওয়ামী লীগ নেতা রনজিৎ সরকার ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নাম এসেছে। এই ঘটনায় জড়িতদের সকলে নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি, জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহূত হয়। সাম্প্রতিক সময়ে তারা অধ্যক্ষের মৌখিক অনুমতিতে ছাত্রাবাসকে আস্তানা হিসেবে ব্যবহার করে।
জানতে চাইলে, অধ্যক্ষ সালেহ পূর্বের ঘটনার উদাহরণ টেনে বলেন, ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে, এমন ঘটনা ঘটানোর সাহস পেত না। ২০১২ সালে ১২৮ বছরের পুরনো ছাত্রাবাস পোড়ানোর ঘটনার এক প্রশ্নের জবাবে ছাত্রলীগ জড়িত ছিল বলেও স্বীকার করেন এমসি কলেজের অধ্যক্ষ। তবে বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির শিক্ষক বা প্রশাসনের একাংশ এদের বাঁচানোর চেষ্টা করেন, আশ্রয়-প্রশ্রয় দেন- এটা মানতে নারাজ তিনি।
অধ্যক্ষ সালেহ নিজের অবস্থা বুঝাতে গিয়ে ২০১৯ সালের শেষ দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধরে পানিতে ফেলে দেয়ার ঘটনা উল্লেখ করেন এমসি কলেজের এ অধ্যক্ষ। পত্র-পত্রিকা বা টিভিতে সাংবাদিকদের মাধ্যমে সেই খবর দেখেন জানিয়ে তিনি বলেন, আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করেন। অধ্যক্ষ সালেহ আহমদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন। ২০০১ সালে বিগত জোট সরকারের আমলে তিনি এমসি কলেজ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলেন। সরকার দলের ছাত্র সংগঠনকে সুবিধা পাইয়ে দিতে এ পদে রাজনৈতিক নিয়োগ হয় বলে মনে করা হয়।
২০১০ সাল পর্যন্ত তিনি ছাত্রাবাসের দায়িত্ব পালনকালে বিভিন্ন ব্লকে শিবির ক্যাডারদের আস্তানা গড়ে উঠেছিল। ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর শিবির কলেজ ছাত্রাবাস থেকে বিতাড়িত হয়েছিল। সেদিন রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বিভিন্ন ব্লকের ৪২টি কক্ষ ভস্মীভূত হয়েছিল।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান যৌথ বিবৃতিতে বলেছেন, করোনাকালীন যেখানে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেখানে এমসি কলেজের মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে যেভাবে দুর্বৃত্তরা প্রবেশ করে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে, তা মেনে নিতে পারছি না।
শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস বন্ধ থাকাকালীন কীভাবে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে ধরে নিয়ে ছাত্রাবাসে প্রবেশের সুযোগ পেল- কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন জেলা আওয়ামী লীগ নেতারা। প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা 'প্রশ্নবিদ্ধ' উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, এমসি কলেজের অদক্ষ, দায়িত্বহীন অধ্যক্ষ ও ছাত্রাবাসের সুপারের (তত্ত্বাবধায়ক) পদত্যাগ দাবি করছি।
এমসি কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, ছাত্রলীগের কতিপয় নেতাকে সন্তুষ্ট রেখে কলেজ পরিচালনা করেন অধ্যক্ষ সালেহ আহমদ। কলেজ ছাত্রাবাসে ধর্ষণকাণ্ডে জড়িতদের কয়েকজনের সঙ্গেও 'ভালো সম্পর্ক' ছিল। সিলেট জেলা আওয়ামী লীগের এক নেতা সমকালকে বলেন, একজন মন্ত্রীকে ম্যানেজ করে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সালেহ আহমদ অধ্যক্ষ হয়েছেন।
অবশ্য অধ্যক্ষ হওয়ার সময় একাধিক জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন স্বীকার করে সালেহ আহমদ বলেন, সরকারের সংশ্নিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজন অনুসন্ধান করে আমাকে নির্বাচিত করেছেন। অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পরও তদন্ত হয়েছে। সবক্ষেত্রে ইতিবাচক রিপোর্টের পরই আমি সবার সহযোগিতায় কলেজ পরিচালনা করছি।
নারীর সম্ভ্রমহানিতেও সেঞ্চুরির ঐতিহ্য রয়েছে ছাত্রলীগের: রিজভী
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নানা অপকর্মের প্রতি আলোকপাত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা শুধু সেঞ্চুরির কথা শুনি, খালি সেঞ্চুরির কথা। বাংলাদেশ সরকার নানা অঙ্গনে এখন ক্রিকেট খেলছেন আর খালি সেঞ্চুরি মারছেন। পেঁয়াজের দাম গত বছর প্রথমে সেঞ্চুরি, পরে ডাবল সেঞ্চুরি, তারপরে ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছিল। শুধু দ্রব্যমূল্যের সেঞ্চুরি নয়, নারীর সম্ভ্রমহানিতেও সেঞ্চুরির ঐতিহ্য রয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের। ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের কথা শুনেননি আপনারা? যিনি নারী ধর্ষণে সেঞ্চুরি করেছিলেন।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একদিকে এমসি কলেজে নির্যাতনের পরে ওই নারী যখন স্বামীর কাছে ফিরে আসেছিলো তখন স্বামীকে জড়িয়ে ধরে তার কান্না আর আর্তচিৎকার আর অন্যদিকে চলছে জন্মদিনের উৎসব। ৭-৮ জন মিলে ওই গৃহবধূর ওপর নির্যাতন করেছে, আর প্রধানমন্ত্রী আপনার হচ্ছে জন্মদিন। সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে আপনার জন্মদিনের খবর। বাকশাল একদলীয় শাসন হলে যা হয়, আর কারও কোনও খবর নাই।’
সরকারের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিডিআর হত্যার পরে ইলিয়াস আলী গুম হয়। ইলিয়াস আলীর ঘটনায় আন্দোলন হলে তখন ত্বকীর ঘটনার সৃষ্টি হয়, আবার যখন ত্বকী ইস্যু চলাকালে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনা সৃষ্টি করা হয়। সরকার একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে চাপা দিচ্ছে। তারপর পাপিয়া, শাহেদ, সাবরিনা, মেজর সিনহা- এখন আবার যে মর্মান্তিক ঘটনা সেটা হচ্চে এমসি কলেজে ছাত্রলীগ নেতাদের কর্তৃক নববধূকে গণধর্ষণের ঘটনা। শিক্ষাঙ্গন, বিদ্যাপীঠ থেকে শিক্ষার্থীরা ন্যায়নীতি আলোয় আলোকিত হয়ে বেরিয়ে আসবে। কিন্তু সেই শিক্ষাপ্রতিষ্ঠানে আপনারা (আওয়ামী লীগ) ছাত্রলীগকে কী শিক্ষা দিচ্ছেন?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘গণমাধ্যমের আলো কেড়ে নিয়ে আপনারা প্রতিদিন কথা বলেন। আর ড. হাছান মাহমুদ উনি মন্ত্রী, কিন্তু ব্যবসা-বাণিজ্য উনি কী করেন? আমি আপনাদের জানিয়ে দিই, উনার একটা কারখানা আছে, ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হচ্ছে ‘গুজবের ফ্যাক্টরি’। নজরুল ভাই (নজরুল ইসলাম খান) সুন্দর করে বলেছিলেন যে, ‘হাসান মাহমুদ জিয়া পরিবারের সমালোচনাবিষয়ক মন্ত্রী’। প্রতিদিন আপনারা এতো কথা বলেন আপনাদের নিজের দিকে তাকান। আয়নার দিকে তাকান। আপনারা যে শিক্ষা দিচ্ছেন সে শিক্ষা পেয়ে আপনাদের সোনার ছেলেরা ছাত্র হোস্টেলের কর্নারের রুমে নিয়ে নববধূকে নির্যাতন করলো। আজকে মানুষ কাঁদছে, বিশ্বের বিবেক কাঁদছে আর আপনারা জন্মদিন পালন করেন। আপনাদের ধিক্কার জানাই।’
তিনি বলেন, ‘আজকে এতো পাপ এতো অন্যায়, আজকে দ্রব্যমূল্যের হু হু করে দাম বাড়ছে। এই অনাচার, অবিচার, ধর্ষণ, খুন এগুলো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকেও ঢেকে দিচ্ছে।’
আয়োজক সংগঠনের সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সহ-বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শরীরে পানির ঘাটতি বুঝবেন কীভাবে?
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। শরীরে আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত পানি পান করা উচিত। যদি কেউ ঘণ্টার পর ঘণ্টা পানি পান থেকে বিরত থাকেন বা পর্যাপ্ত পানি পান না করেন তাহলে শরীরে তার কিছু উপসর্গ দেখা দেয়।
১. যদি মাথার পেছনে বা সামনে ব্যথা দেখা দেয় তাহলে এটা দুশ্চিন্তার কারণে হতে পারে। আবার পর্যাপ্ত পানি পান না করলেও এই ধরনের ব্যথা হয়। যদি মাথায় হঠাৎ হঠাৎ চক্কর দেয় তাহলেও বুঝতে হবে আপনার শরীরে তরলের ঘাটতি হয়েছে। এই সময় বেশি পরিমাণে পানি পান করা উচিত। তা না হলে মস্তিষ্কও ঠিকমতো কাজ করতে পারবে না।
২. যদি শরীরে পর্যাপ্ত পানির ঘাটতি হয় তাহলে চমড়া শুষ্ক হতে শুরু করে। চামড়া যেহেতু শরীরের সবচেয়ে বড় অঙ্গ এ কারণে এটি আর্দ্রতাময় থাকা দরকার। এজন্য দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত। শুষ্ক ত্বকই জানিয়ে দেয় আপনার শরীরে পানির ঘাটতি আছে কি-না।
৩. যদি মুখ শুষ্ক থাকে তাহলে বুঝবেন আপনার শরীরে পর্যাপ্ত তরল যাচ্ছে না। প্রয়োজন অনুযায়ী পানি না পেলে লালাগ্রন্থি মুখ ভেজা রাখতে পারে না। এতে ব্যাকটেরিয়া ঢুকে নিঃশ্বাসে খারাপ গন্ধ তৈরি করে। তখন কথা বলার সময়ও বাজে গন্ধ বের হয় মুখ থেকে। পর্যাপ্ত পানি পান আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
৪. ঠিক মতো পানি না পান করলে মাংসপেশীও দুর্বল হয়ে পড়ে। এ কারণে বিশেষজ্ঞরা শক্তিশালী মাংসপেশীর জন্য পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন।
৫. যদি কারও বমি বা ডায়রিয়া হয় তাহলে এরপরই কোষ্টকাঠিন্যের সম্ভাবনা দেখা দেয়। কারণ ডায়রিয়া বা বমির কারণে শরীর থেকে যে পানি বের হয়ে যায় তা পূরণের জন্য প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। তা না হলে শরীরে পানিশূন্যতা দেখা দেবে, কোষ্টকাঠিন্যেরও ঝুঁকি বাড়বে।।
৬. কোনও কারণে যদি আপনি এক সপ্তাহের বেশি অসুস্থ থাকেন তাহলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এই সময় সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা উচিত। পাশাপাশি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবারও খাওয়া উচিত।
পানি জীবনের জন্য অপরিহার্য। পর্যাপ্ত পানি পানে শরীর থেকে টক্সিন বের হয়ে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে।
ভয়ংকর দুর্ভিক্ষের কবলে পড়বে বিশ্ব, মৃত্যু হবে ৩ কোটি মানুষের!
ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসছে পৃথিবীতে। চরম খাদ্য সংকট দেখা দেবে বিশ্বে। ক্ষুধায় মরবে কোটি মানুষ। মারাত্মক বিপর্যয়ের মুখে গোটা মানবজাতি। করোনা মহামারীর শুরু থেকেই বারবার এই হুশিয়ারিই দিয়ে আসছিল জাতিসংঘ। এবার আরও স্পষ্ট করে সতর্ক করল পুরো মানবসমাজকে।
শুক্রবার জতিসংঘের খাদ্য অধিদফতর ডব্লিউএফও’ র প্রধানের আবগঘন বক্তব্যে সেই আহবানই জানান।
সংস্থাটির আশঙ্কা, অবিলম্বে সাহায্যের হাত না-বাড়ালে অন্তত ৩ কোটি মানুষের মৃত্যু হবে স্রেফ না খেতে পেয়ে। বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ। এএফপি।
ভয়ানক এ পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই বিশ্বের বড় বড় ধনকুবেরদের কাছে হাত পাতছে জাতিসংঘ।
‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ (ডব্লিউএফও)-র পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের ২৭ কোটি মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়তে চলছেন। এভাবে চললে এই বছরের শেষেই ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ খাদ্যাভাবের কবলে পড়বেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান ডেভিড বিসলি আজ ধনকুবেরদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, ‘দু’বেলা দু’মুঠো খাবারের অভাবে মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা ওই ৩ কোটি মানুষকে বাঁচাতে বছরে অন্তত ৪৯০ কোটি ডলার সাহায্য প্রয়োজন।’
জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান আরও জানান, বিশ্বে অন্তত দু’হাজার বিলিওনিয়র (অন্তত একশো কোটি ডলারের মালিক) রয়েছেন। তাঁদের মোট ধনসম্পদ, বার্ষিক আয় যোগ করলে ৮ লক্ষ কোটি ডলারেরও বেশি।
বিসলি আরও বলেন, ‘এই মহামারী পরিস্থিতিতেও অনেকে কোটি কোটি ডলার কামিয়েছেন। কেউ বিপুল অর্থ উপার্জন করতেই পারেন। তাতে আমার কিছু বলার নেই। কিন্তু মানব সভ্যতা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। এমন পরিস্থিতি আমরা অনেকেই জীবদ্দশায় দেখিনি।’
ডব্লিউএফপির প্রধানের দাবি খুব ভুল নয়। গত জুন মাসে ‘ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ়’-এর রিপোর্টে লেখা হয়েছে, মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পরে মার্কিন কোটিপতিদের মোট ধনসম্পদ অন্তত ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (৫০ হাজার কোটি ডলার)।
আমাজ়ন-মালিক জেফ বেজোসের কথাই ধরা যাক। রিপোর্ট বলছে, ১৮ মার্চ আমেরিকায় লকডাউন শুরু হওয়ার ১১ সপ্তাহের মধ্যে বেজোসের ৩৬২০ কোটি ডলার ধনসম্পদ বৃদ্ধি পায়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও সম্পত্তি বেড়েছে ৩০১০ কোটি ডলার। টেসলার সিইও এলন মাস্কের ১৪১০ কোটি ডলারের সম্পদ-বৃদ্ধি হয়েছে।
বিসলি বলেন, ‘যাঁদের কাছে অগাধ আছে, এটাই সময়, তাঁদের এগিয়ে আসার। এই মুহূর্তে আপনাদের প্রয়োজন। সঠিক কাজ করে দেখানোর এটাই সময়।’
ডব্লিউএফপির প্রতিবেদন বলাছে, কঙ্গোতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে প্রায় দেড় কোটি মানুষ। নাইজেরিয়ায় ৪০-৬০ লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায়। ইয়েমেনে ৩০ লাখ মানুষ এখনও অনাহারে। আরও ২০ লাখ মানুষ একবেলা খাবার গ্রহনের সামর্থ্যও হারিয়ে ফেলবে শিগগিরিই।
২ দিনের রিমান্ডে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী
এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড আদেশ দেন। এর আগে একই দিন ৮ আসামিকে আদালতে হাজির করে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান। এর আগে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মাইনুল হাসান তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন। পরে আহতদের শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।