কখনও সখনও কাজের ব্যস্ততায় রাস্তার পাশে ইফতারটা সেরে ফেলতে হয় । কত নাম না জানা, অপরিচিতদের সাথে ইফতার করি । যাঁদের সাথে কখনও কোনো পরিচয় ছিলোনা ।
যখন মাগরিবের আজান দেয়, তখন বাইক থামিয়ে কোথাও পানির জন্য আর্জি জানাই । সেখানে কয়েকজন ইফতার করছিল । কোনো সৌজন্যতা ছাড়া তাঁরা ইফতারের দাওয়াত দেন । সাতপাঁচ না ভেবে মুঠো ভর্তি মুড়ি মুখে পুরে দিই ।
রাস্তার পাশ থেকে আগেই কিনে রাখা পিঁয়াজু আর বেগুনি তাঁদের মুড়ির সাথে দিয়ে দিই । তারপর সম্মিলিত ইফতার ।
সারাদিন পানির পিপাসায় ছাতি যেন ফেটে যায় । কেউ আবার ঠান্ডা পানি এগিয়ে দেয় । এক গ্লাস পানি খেয়েই পিপাসা মিটে যায় । তারপর সব ক্লান্তি দূর হয়ে যায় ।
যাঁদের সাথে ইফতার হলো, আগেও অনেকের সাথে হয়েছে—একই প্লেটে ৬-৭ জন, তাঁদের সাথে ইহজীবনে আর কখনও দেখা হবে না । আমার জীবনের কিছু অংশ তাঁদের সাথে ব্যয় হয়েছে ।
হয়তো হাশরের মাঠে কিংবা জান্নাতের বাগানে আমরা আবার একসাথে বসবো । সেদিন হয়তো গল্প হবে আমাদের এই ক্ষুদ্র সময়কে নিয়ে ।
#মুসাফিরের_জীবন #ইফতার














