ঝকঝকে চাদের আলোতে আশেপাশের ফ্যাক্টরি গুলোর ঝা চকচকে দেয়াল বাতি মলিন মুখে নত। জানালা দিয়ে ভেসে আসা বাতাস, আর সিলিং ফ্যানের বাতাসের ঝগড়া চলে। একজন বলে যাচ্ছে সময়, একজন বলে না আসছে। বালিশের ধারে সস্তার হাতঘড়ি দুজনের সাথে তালমিলায়, ঠিকই ঠিকই। ধুকপুক হৃদয়ধ্বনি ক্লান্ত স্বরে ঢিপঢিপ করে চলে, এরপরে কি, এরপরে কি?













