পবিত্র ১২ রবিউল আউয়াল শরীফ উম্মতের জন্য খুশি মুবারক প্রকাশ করার দিবস ==================================== মহান আল্লাহ পাক হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম উনার বিষয়ে ইরশাদ মুবারক করেন , وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَـمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا অর্থ : উনার প্রতি সালাম ( শান্তি), যেদিন তিনি বিলাদত শরীফ লাভ করেছেন এবং যেদিন তিনি বিছাল শরীফ লাভ করবেন এবং যেদিন তিনি পুনরুত্থিত হবেন !” (সূরা মারইয়াম শরীফ: আয়াত শরীফ ১৫) অনুরুপ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনার সম্পর্কে বলা হয়েছে, যা তিনি নিজেই বলেন- وَالسَّلَامُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا অর্থ : আমার প্রতি সালাম বা শান্তি যেদিন আমি বিলাদত শরীফ লাভ করি, যেদিন আমি বিছাল শরীফ লাভ করি , যেদিন পুনুরুত্থিত হবো!” (সূরা মারইয়াম শরীফ: আয়াত শরীফ ৩৩) উপরোক্ত আয়াত শরীফদ্বয় থেকে আমরা জানতে পারলাম, নবী রসূল আলাইহিমুস সালাম গণ উনাদের বিছাল শরীফের(ইন্তেকাল) দিবসও শান্তির দিন। নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের বিলাদত শরীফ, বিছাল শরীফ( ইন্তেকাল),পুনরুত্থান প্রত্যকটি রহমত,বরকত,ঈদ বা খুশি মুবারক প্রকাশের কারন। সুবহানাল্লাহ্। সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল উনার সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ রাজারবাগ দরবার শরীফ। #90daysMahfil #12shareef Sm40.com















