১৩১৪ সালের ২৪শে জুন স্কটল্যান্ডের ব্যানকবার্নের যুদ্ধে ইংরেজদের পরাজিত করে ইংল্যন্ডের থেকে স্বাধীনতা অর্জন করে স্কটল্যান্ড। এই যুদ্ধ ছিল স্কটল্যান্ডের প্রথম স্বাধীনতা যুদ্ধ এবং স্কটল্যান্ডের ইতিহাসে এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ১৫০৯ সালের ২৪শে জুন ওয়েস্টমিনিস্টার অ্যাবের ওয়েস্টমিনিস্টার হলে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরীর রাজ্যাভিষেক হয়। ১৮৮৩ সালের ২৪শে জুন অস্ট্রিয়া-হাঙ্গেরির পেগাউয়ের সোয়াস ওয়াল্ডস্টাইনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী অস্ট্রিয়-মার্কিনী পদার্থবিদ…











