১৭৯৯ সালের ৩০শে জুন মাইসোর রাজ্যের বাইশতম রাজা মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার ৩য় মাইসোর রাজ্যের সিংহাসন আরোহণ করেন। ওয়াদিয়ার রাজবংশের এই রাজা প্রায় ৭০ বছর ধরে মাইসোর রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৮২৩ সালের ৩০শে জুন জন্মগ্রহণ করেন ভারতের প্রথম বয়নশিল্প (Textile) কারখানার প্রতিষ্ঠাতা পারসি শিল্পপতি দিনসও মানেকজী পেতিত। তিনি ছিলেন পাকিস্তানের মহম্মদ আলী জিন্নাহর স্ত্রী রত্তনবাই পেতিতের পিতামহ।…

















