সাফাইকর্মীর পদে আবেদন ৭ হাজার গ্রাজুয়েটের
New Post has been published on https://sentoornetwork.com/7k-applied-for-sanitary-workers-post/
সাফাইকর্মীর পদে আবেদন ৭ হাজার গ্রাজুয়েটের
বিশেষ সংবাদদাতা : দেশের চাকরির বাজারের কি হাল তার একটা খণ্ডচিত্র পাওয়া গেল তামিলনাড়ুর কোয়েম্বাত্তু্রে। স্থানীয় পুরসভা স্যানিটারি কর্মীর জন্য বিজ্ঞাপন দেয়। মোট পদের সংখ্যা ৫৪৯। আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আবেদনকারীর মধ্যে ইঞ্জিনিয়ার থেকে সাধারণ গ্রাজুয়েট রয়েছেন। পুরসভা সূত্রে জানা গেছে অধিকাংশ গ্রাজুয়েট। আবেদনকারীর মধ্যে অন্যতম অরুণ কুমার মেকানিক্যান ইঞ্জনিয়ার। তিনি জানান, তাঁর কাজের পরিসরে চাকরি না পেয়ে বাধ্য হয়ে আবেদন করেছেন। তাঁদের কলেজের মেকানিক্যাল বিভাগের ১৩জন এই পদের জন্য দরখাস্ত জমা দিয়েছেন। কোয়েম্বাত্তূর সিটি মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্র খতিয়ে দেখা হচ্ছে।














