করোনার সুযোগ নিয়ে প্রতারকেরা ফাঁদ পেতেছে, সাবধান
New Post has been published on https://sentoornetwork.com/frauds-are-taking-advantage-of-corona-crisis/
করোনার সুযোগ নিয়ে প্রতারকেরা ফাঁদ পেতেছে, সাবধান
নিজস্ব সংবাদদাতা: আপনার মোবাইলের ম্যাসেজ বক্সে নিরীহ এক ক্লিকেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ধরুন ম্যাসেজ বক্সে একটি ম্যাসেজ দেখলেন করোনা সংক্রান্ত ম্যাসেজ। লেখা আছে ভারত সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। একটি লিংক দিয়ে বলা হচ্ছে এখানে ক্লিক করুন। ক্লিক করতেই ডাউনলোড অপশন দেবে। ডাউনলোড করতেই দেখলেন কিছুই নেই সব ভোঁভাঁ! আপনি বোকা বনে গেলেন। কিন্তু যারা এই ফাঁদে আপনাকে ফেলল তাদের কাছে আপনার সমস্ত তথ্য চলে গেল। কিছুক্ষণ পর দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা। তাই সাবধানতা অবলম্বন করুন। আপনার ব্যাঙ্ক সংক্রান্ত বা অন্য কোনও গোপনীয় তথ্য একটি নন ইন্টারনেট মোবাইলে রাখুন। ম্যাসেজ বুঝে ক্লিক করবেন। অযথা কোনও লিংকে ক্লিক করার আগে ভাবুন। নইলে বিপদ আপনার জন্য অপেক্ষা করে আছে।
ছবি: গুগল আরও পড়ুন:করোনা আক্রান্তে চিন, ইতালিকে ছাড়াল আমেরিকা













