==হঠাৎ দেখা===
ভালই চলছিলো ছেলেটির দিন। হঠাৎ দেখা মিলল ঝাল মুরি খাইতে। মেয়েটার মায়াবি মুখটা এখনো লেগে আছে তানভিরের চোখে। তমা একটু লাজুক আর মডার্ন। সেদিন তমা তানভিরকে দেখেছিলো ঝালমুড়ির দোকানে। এক দেখাতে তানভিরের ভাল লেগে যায় তমাকে। যদিও কোন রকম প্রপোজাল ছাড়া এক দেখাতেই তাদের প্রেম শুরু হয় (সত্যি কথা)।
যাই হোক, তমা আর তানভিরের প্রেম কাহিনি ভালই চলছিলো, ঘুরতে যাওয়া, এক সাথে আড্ডা দেয়া, রেস্টুরেন্টে খাওয়া সব চলল। সব শেষ এ কাহিনি হল মেয়েটা ছেলে কে ছেড়ে দিল...কিন্তু কেন??
এতক্ষন আমি যে গল্পটার কথা বলছিলাম সেটা হল একটা নতুন ভিডিও গানের গল্প। গতকাল কেউ আমাকে ইনবক্সে একটা লিঙ্ক দিল, তো নিজের কৌতূহলটা দূর করার জন্য লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কটা ছিল একটা মিউজিক ভিডিও'র। বাসায় বসে বসে টাইম পাস করছিলাম তাই ভাবলাম দেখি না গানটা শুনে। কানে হেডফোন লাগিয়ে গানটা শুনার চেষ্টা করলাম।
প্রথম বার গান টা শুনার পর কিছুই বুজলাম না, মাথাটা কেমন জানি ঝারি দিয়ে উঠল আর একবার শুনার জন্য। আবার প্লে করলাম গানটা, এবারো কিছু বুজতে পারলাম না। আবার শুনার চেষ্টা করলাম, এবার কিছুটা বুজতে পারলাম।
গানের মূল গল্পটা আমি প্রথমেই বলেছি। কিন্তু গানের ভিডিওতে শেষে কেন মেয়েটা ছেলেটাকে ছেড়ে গেল সেটা বুজতে গেলে আপনাকে পুরো ভিডিও টা দেখতে হবে।
গানটার মিউজিক কম্পোজ করেছেন মম রহমান। আপনি যদি আধুনিক লিছেনিস্ট হয়ে থাকেন তাহলে এই গানটা আপনার কাছে নতুনই মনে হবে কারন এই আর্টিস্টের গান আপনার কাছে একদম নতুন। যদিও আমি এর
আগে কখনো তার গান শুনি নাই তবুও আমার কাছে কেমন জানি ভাল লাগলো। কথায় আছে না, প্রতিদিন একই জিনিশ বেশি ভালো লাগে না তাই নতুন কিছু টেস্ট করতে হয়।
সত্যি বলতে আমার কাছে ভিডিও আর গল্পটা যদিও ভাল লাগে নাই তবে নতুন কম্পোজার হিসাবে সুর টা ভালই লেগেছে। ভিডিও কোয়ালিটি কিছুটা লো, আর মডেল হিসাবে যে দুজন অভিনয় করেছেন তাদের অভিনয় অভিজ্ঞতাও মনে হচ্ছিলো অনেক কম। প্রতিটা এক্সপ্রেশন ততটা ভাল হয় নাই। শেষে যখন মেয়েটা ছেলেকে ছেড়ে যাচ্ছিলো তখনকার এক্সপ্রেশনটা অনেক বেশি আবেগি হওয়া দরকার ছিলো।
ভিডিও কোয়ালিটি ভাল না হওয়ার কারনে একদিকে যেমন ঝাপসা দেখা যাচ্ছিলো অন্যদিকে মডেলের কস্টিউমও ছিল নিম্ন মানের। যদিও আমার কাছে লাল শাড়ি পরা দৃশটা অনেক বেশি ভাল লাগছিল (লাল-পরি)।
হয়ত অনেকেই আমাকে খ্যাত বলতে পারেন আমার এই ভয়ংকর চয়েজ দেখে। তারপর ও নতুন স্বাদের কিছু জিনিশ সবসময়ই ভালো লাগে, আশা করি ভিডিও ভাল না লাগলেও গান টা আপনার কাছে অনেক বেশি ভাল লাগবে।
মিউজিক লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=pIYM-3Q0LH4

















