আলস্য
হেঁটে এসেছি বহুদূর
ছায়াপথ ধরে একা একা।
নিরলস আলস্য, কবে হবে
তোমার সাথে পথে দেখা?
সিঙা ফুল বিছানো
দুঃস্বপ্নের মেঘদল,
শ্মশান বেড়ায় খুঁজে,
থেমে যায় শত কোলাহল।
যমুনার তীরে নুড়ি,
অভাবে হয়েছে বুড়ি,
উচ্চাকাঙ্ক্ষী খোকা তারে
পাত্তা দিয়েছে থুড়ি!
অবশেষে ক্লান্ত মন
খুঁজেছে স্বস্তি যখন,
আলস্য দেয় না ধরা
সে যে অমূল্য রতন।













