করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে অপূর্ব ও মেহজাবিন
New Post has been published on https://is.gd/hQGhvz
করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে অপূর্ব ও মেহজাবিন
মাস কয়েকের বিরতির পর অপূর্ব ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘প্রাণ প্রিয়’ নামের নাটক নিয়ে শুটিং ফ্লোরে ফিরেছিলেন মিজানুর রহমান আরিয়ান। কিন্তু করোনার কারণে বন্ধ হলো ক্যামেরা। শুটিং ছেড়ে কলা-কুশলীদের যেতে হলো কোয়ারেন্টাইনে। করোনার থাবায় শুটিং বন্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা আরিয়ান। জানা যায়, ৭ জুলাই রাজধানীর একটি শুটিং হাউসে ২২ জনের দল নিয়ে ‘প্রাণ প্রিয়’র চিত্রায়ন শুরু হয়। তখন সবার ফলাফল ছিল করোনা নেগেটিভ। কিন্তু ওই দিন সন্ধ্যায় দুই ইউনিট সদস্য অসুস্থবোধ করলে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হয়। পরদিন সন্ধ্যা নাগাদ তাদের ফলাফল পজিটিভ আসলে থমকে যায় কাজ। মাত্র দুটি দৃশ্য বাকি থাকলেও ঝুঁকি নিতে রাজি হননি নির্মাতারা। এরপর নাটকটির পরিচালকসহ মূল অভিনয়শিল্পী অপূর্ব ও মেহজাবীন কোয়ারেন্টিনে চলে যান। পাশাপাশি নাটক সংশ্লিষ্ট সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হচ্ছে ‘প্রাণ প্রিয়’। ইউনিটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে বাকি অংশের কাজ করবেন বলে জানালেন আরিয়ান।

















