রবিবার অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে অজি বোলারদের আক্রমণে ভেঙে পড়ল ভারতীয় দুর্গ। ৩০৭ রানেই দ্বিতীয় ইনিংস শেষ করল টিম কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জিততে হলে এখনও ২১৯ রান করতে হবে টিম পেইনের দলকে।









