আর মাত্র ২ টো উইকেট। তারপরই ৩১ বছরের খরা কাটিয়ে কোহলিদের জয়ের তিরঙ্গা উড়বে মেলবোর্নের মাটিতে। রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছিলেন আজহার, সৌরভ এবং ধোনিরাও। চলতি বছরের শেষে সেই রেকর্ড হাতছানি দিচ্ছে কিং কোহলির সামনে। গাভাস্কারের পর এই মাটিতে কেউই জয় আনতে পারেনি ভারতের হয়ে।












