Aparajito (1956) dir. Satyajit Ray
seen from Türkiye

seen from France
seen from Malaysia

seen from United Kingdom
seen from China

seen from Netherlands
seen from Guatemala

seen from China
seen from Netherlands
seen from Syria
seen from United States
seen from United States

seen from Canada

seen from Russia
seen from United States
seen from Japan

seen from Maldives

seen from United States
seen from United States
seen from China
Aparajito (1956) dir. Satyajit Ray
ঈদে শীর্ষে বনলতা এক্সপ্রেস, দেশে-বিদেশে দাপুটে আয়
আঠারো দিন পেরিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। মুক্তির পর থেকেই দেশে ও দেশের বাইরে দাপিয়ে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি। প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের সিনেমার মধ্যে এটি এখন দর্শক চাহিদার পাশাপাশি আয়েও শীর্ষে রয়েছে। গত মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে। দেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে। শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে এক লাখ ৫৪ হাজার ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় আরো বেশি। সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো থেকে জানা যায়, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি। এর বাইরে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে ১৪ হাজার ২১৮ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে আয় করেছে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার। সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে নর্থ আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশনের বাংলা সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার। পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন, এটাই ভালো লাগার। কারণ দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’ হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।
পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন তারেক রহমান! ২০০৩ সালের সেই স্মৃতি জানালেন
এক সময় পর্দা দাপিয়ে বেড়ালেও এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছিলেন বলে জানিয়েছেন এই নায়িকা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে পূর্নিমা এই স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখার পর তারেক রহমান মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছা স্বরূপ একটি চিঠি দিয়েছিলেন। পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা আরো বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন। জানা গেছে, পডকাস্টটি আজ শনিবার, ১১ এপ্রিল, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
বধূবেশে নজর কাড়লেন অপু বিশ্বাস, ‘রানির মতো’ সাজে ভাইরাল ফটোশুট
অভিনয়ের পাশাপাশি রূপ ও ফ্যাশনের জাদুতে বরাবর ভক্তদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে বধূ বেশে তার একটি ফটোশুট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশংসা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় অপু বিশ্বাস তার ফেসবুক দেয়ালে একগুচ্ছ ছবি প্রকাশ করে লেখেন, ‘সব রানির রাজার প্রয়োজন হয় না। নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট। প্রকাশিত ছবিতে তাকে দেখা যায় গাঢ় লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে, যেখানে প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে এক ধরনের রাজকীয় আভা। ঐতিহ্যবাহী এই সাজে তার উপস্থিতি যেন লোককথার ‘বেহুলা’ চরিত্রকে নতুন করে আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় উপস্থাপন করেছে। ফটোশুটে অপু বিশ্বাসের পরনে ছিল ভারী সোনার গহনা, নিখুঁত মেকআপ এবং মানানসই চুলের স্টাইল, যা তার পুরো লুককে আরও গ্ল্যামারাস করে তোলে। বিভিন্ন পোজ ও ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় ধারণ করা ছবিগুলোতে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও রাজকীয় আবহে, যা সহজেই নজর কাড়ে ভক্তদের। নতুন এই ফটোশুট প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অপু বিশ্বাস। অনেকেই এই সাজকে এখন পর্যন্ত তার সেরা লুকগুলোর একটি হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই যাবত আপনি যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা বেস্ট।’ রাজকীয় সাজের প্রশংসা করে আরেক ভক্ত লেখেন, ‘দেবদাসের পার্বতীর মত লাগছে।’ ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও অপু বিশ্বাস ঢালিউডে নিজের জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের সঙ্গে ফটোশুটে নিয়মিত অংশগ্রহণ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী
দীর্ঘ বিরতির পর ঢালিউড অভিনেত্রী মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে । পারিবারিক গল্পে মানবিক বার্তা নিয়ে আসছেন মৌসুমী।
দীর্ঘ বিরতির পর ঢালিউড অভিনেত্রী মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে । পারিবারিক গল্পে মানবিক বার্তা নিয়ে আসছেন মৌসুমী।
মুক্তিপেল চব্বিশের জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নির্মিত সিনেমা “এখানে রাজনৈতিক আলাপ জরুরি” জানুন গল্প, কাস্ট, শো টাইম ও বিস্তারিত।
রাজনৈতিক আলাপের ট্যাবু ভাঙা সাহসী বাংলা সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। জানুন গল্প, কাস্ট, শো টাইম ।
#dhallywood #porimoni #nondipara #movielover #banglacinema #gunin https://www.instagram.com/p/Cahe3PPPqc9/?utm_medium=tumblr