বাদেজমা ইয়ং স্টার ক্লাব দ্বারা আয়োজিত নৈশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকার কিছু দৃশ্য। মঙ্গলবার রাত্রে বারইগ্রাম - টুকেরবাজার রাস্তার পার্শ্ববর্তী বাদেজমার খোলা মাঠে কয়েক হাজার জনতার উপস্থিতিতে জমজমাট ফাইনাল খেলা উপভোগ করি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। প্রচন্ড ঠান্ডায় টানটান উত্তেজনাময় খেলা আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় ওয়াহাব ভাই সহ আয়োজক কমিটির প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। "ফুটবল খেলা মানেই আত্মত্যাগ, আনন্দ, উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং মাঠের বাইরের বন্ধুত্বের একটা সংমিশ্রণ।"











