তুরবশপ! এতো নাম থাকতে এটা কেন? তখন কয়েকমাস হলো আমি পারফিউমেন্স এর ডিলারশীপ নিয়েছি, উত্তরায় ওদের কোন শোরুম নেই, আর আমিও সুগন্ধি পাগল। একই সাথে নিজের প্রয়োজন ও বিজনেস করলে তো মন্দ হয় না! এ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমার ২০১০ সালে খোলা আগের ফেসবুক আইডি দিয়ে খুলে ফেললাম পেইজ, নাম দিলাম পারফিউম এ্যান্ড ওয়েলস। তো ভালোই চলছিলো কিন্তু যখন নিজে ইম্পর্টারদের কাছ থেকে ডিরেক্ট প্রোডাক্ট আনার প্ল্যান করলাম ও ফিজিক্যাল শপ দিব ভাবলাম, এর আগে থেকেই পারফিউমেন্স ও পারফিউম এ্যান্ড ওয়েলস গুলিয়ে ফেলছিলো ক্রেতারা। তখন প্রোডাক্ট ছিলো বগুড়ার দই, পারফিউম আর ঘি। নাম দিতে চেয়েছিলাম ইনক্লুসিভ উত্তরা! যত পদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায় :D এরপরে যখন নাম চয়েজ এর পালা আসলো তখন দেখি আরবি সুন্দর অনেক নামই অনলাইনে অন্যান্য দ্বিনি ভাইয়েরা নিয়ে রেখেছেন। ব্র্যান্ডিং করার প্ল্যান তখনো ছিলো না। সবশেষে তুরব নাম সিলেক্ট করলাম, এর অর্থ হলো মাটি, আমাদের সৃষ্টি করা হয়েছে এই মাটি দিয়ে আবার এই মাটিতেই কবর। আর আরবী শব্দের প্রতি একটা টান কাজ করতো। এরপর এই তুরব নাম নিয়ে মানুষ কনফিউজড হয়ে টার্বো বলতো, এখনো অনেকে বলে, গুগল এ লোকাল এসইও কি বুঝতাম না, আস্তে আস্তে সময় পার হলো, ম্যাপে এনলিস্ট হলো, আমার ওয়েবসাইট রেডি হলো, মানুষ তুরব শপ চিনতে শুরু করলো, ভালোই চলছিলো আলহামদুলিল্লাহ হঠাৎ কিছু ঝড় আসে, পেইজ বিক্রি করে দেই, বিজনেস থেকে সরে আসার সিদ্ধান্ত নেই, কিন্তু যার রিযিকে যেটা, যার কাছে পেইজ সেল করেছিলাম, আরেকজন বিনয়ী দ্বিনদার ভাই, পেইজের উপর মেহনত শুরু করেছিলেন কিন্তু নাম আর চেইঞ্জ করা গেলো না, শেষে গিয়ে আবার ফেরত নিলাম পেইজ, এ্যাফিলিয়েশন শুরু করলাম, পার্টনারশিপ এ গেলাম, অবশেষে আবারও আমার কাছেই ফিরে আসলো তুরব! তুরব শপ নাম নিয়ে কোন আফসোস নেই এখন, এটা আমার বিজনেস ও আবেগের জায়গা, এই ব্যবসা থেকেই আমার অনলাইন পরিচিতি, এটাই আমার লাইভ পোর্টফলিও, পেইজ বিক্রির পরে ট্রাক চেঞ্জ করে ওয়েবসাইট রিসেট করি -_- তবে ক্রেতা ভাই-বোনেরা ঠিকই মনে রাখছেন, ফেসবুক আপডেটের আগে একটা ব্রডকাস্টিং করাতেই ক্রেতাদের ভালোবাসাগুলো মুগ্ধ করে, অনেকেই আসে ভাই অনলাইনে হালাল ব্যবসা করবো, আগের হারাম চাকরি ছেড়ে দিছি, চিন্তা করলাম কন্সাল্টেন্সি ও কোচিং এবং ট্রেইনিং তো খারাপ না! এখানে পুরো ঘটনার কিয়দংশ বর্ণনা করলাম মাত্র, পোস্ট এম্নেই বড় হয়ে গেছে,... #smaqib #turobshopbd #fcommerce #startup #beautifieds #astracreativeindustries #smdigital111 https://www.instagram.com/p/CJGQSeJg92c/?igshid=be9yy6lwaewi













