মমতা-অমিতের বৈঠকের সম্ভাবনা ভুবনেশ্বরে
New Post has been published on https://sentoornetwork.com/mamata-amit-meeting-in-bhuneswar-probable/
মমতা-অমিতের বৈঠকের সম্ভাবনা ভুবনেশ্বরে
বিশেষ সংবাদদাতা : ভুবনেশ্বরে এ মাসের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বৈঠকে ওডিশা, বিহার ও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। মাওবাদী দমনে স্ট্র্যাটেজি ঠিক করা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডাকা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে তাঁর আলাদা করে বৈঠকের সম্ভাবনা রয়েছে। মমতা সম্ভবত পরিষদের বৈঠকে যাবেন বলে জানা গেছে। ২৮ ফেব্রুয়ারি বৈঠক বসছে। এর আগে রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আহূত বৈঠকে মমতা যোগ দেন। এদিকে তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা প্রশান্ত কিশোরের জন্য জেড প্লাস ক্যাটগরি নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গেছে, প্রশান্ত কিশোরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় তাঁর বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
আরও খবর পড়ুন : জীবনানন্দ দাশ সম্মান’ পুরস্কার পেলেন কবি প্রণবকুমার মুখোপাধ্যায়















