আমাদের অনেক ত্রুটিও আছে : বিমান বসু
New Post has been published on https://sentoornetwork.com/we-have-done-mistakes-admits-biman-basu/
আমাদের অনেক ত্রুটিও আছে : বিমান বসু
প্রবীন সি পি এম নেতা বিমান বসু আজ খোলা খুলি মেনে নিলেন, তাঁদের বহু ভুল হয়েছে। মুখের কথা না, দলের মুখপত্র তে তিনি লিখেছেন ,শত বর্ষের হিসেবে ফিরে দেখলে সি পি এম গড়ে ওঠার পরেও আমাদের যেমন অনেক সফলতা আছে আবার ত্রুটিও আছে।
বিমান বাবু লিখেছেন,আজ যখন কেন্দ্রে আর এস এস বি জে পির সরকার রয়েছে এবং রাজ্যে দিশাহীন তৃনমুল কংগ্রেসের সরকার বর্তমান তার প্রেক্ষিতে দেশের জনগন কে যুক্ত করে নিত্য নতুন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতেই হবে আমাদের।
বসুর বক্তব্য এই দেশের মানুষের জীবন যন্ত্রনা কমাতে পারে কমিউনিস্ট সহ বামপন্থি ও গনতন্ত্র প্রিয় দেশপ্রেমিক দল গুলির নেতৃত্ব।দক্ষিনপন্থিদের হারাবার জন্য সকসলকে এক হয়ে লড়তে হবে বলে তিনি লিখেছেন।
বিমানবাবু দীর্ঘ লেখার কোথাও কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারন করেন নি।
রাজনৈতিক পর্যবেকক্ষকরা বলছেন, এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে হাত ধরেই তাঁরা বি জে পি ও তৃনমুল কে রুখতে চান। প্রদেশ কংগ্রেস অফিসে গিয়ে সি পি এম নেতারা বৈঠকও করছেন। দুই দলের ভাব এখন গভীর। ঝগড়া না , এখন শুধুই প্রেম।
কিন্তু আজ নেতাজি ইনডোরে অনুষ্ঠানে কংগ্রেস দলকে আমন্ত্রন করে নি সি পি এম।
সি পি এমের বহু কট্টর সমর্থকদের প্রশ্ন, এতদিন দক্ষিন পন্থী বলে যে কংগ্রেসের বিরুদ্ধে বামপন্থিরা লড়েছে তাদের সঙ্গে প্রেম হলো কি যুক্তিতে?
রাজনৈতিক মহলের মন্তব্য, প্রেম তো কোনো যুক্তি তর্ক মানে না। সি পি এম বাঁচার জন্য এখন মরিয়া। সঙ্গে লোক নেই বং সি পি এমের। এতদিন পরে ঘুম ভাঙলে আর কি লাভ হবে?