বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: BOFR ও DOMMR রেফারেন্স রেট চালু, সুদের হার নির্ধারণে আসছে স্বচ্ছতা
সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। দেশে ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য এবং ডেরিভেটিভসসহ বিভিন্ন আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণে একটি বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজন দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে আন্তঃব্যাংক প্রকৃত লেনদেনের ভিত্তিতে প্রতিদিন দুটি রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রেট দুটি হলো: বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট (BOFR) ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (DOMMR) এই রেটগুলো আন্তঃব্যাংক রিস্ক-ফ্রি ও আনসিকিউরড লেনদেনের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই রেটগুলো কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে











