শনির পাঁচালী | শঙ্খনিধি সদাগরের বিবরণ
শনির পাঁচালী | শঙ্খনিধি সদাগরের বিবরণ (Shani Panchali Bengali) শঙ্খনিধি সদাগরের বিবরণ। শঙ্খনিধি নামে এক বণিক নন্দন। বিজয়নগরে ধাম শুন বিবরণ।। বাণিজ্যেতে সদাকাল করয়ে ক্ষেপণ। লভ্য না করিতে পারে সদা ক্ষুণ্ণ মন।। একবার শত ডিঙ্গা করিয়া সাজন। গঙ্গা দিয়া করিতেছে সহরে গমন।। এক ঠাঁই দেখে এক বিপ্রের নন্দন। লোকজন লৈয়া করে শনির পূজন।। সদাগর সবিনয়ে জিজ্ঞাসা করিল। কার পূজা করিতেছ বলহ সকল।। বিপ্র বলে নাহি জান…













