auto news News : বাম্পার অফার! সেকেন্ড হ্যান্ড দামে কিনুন একেবারে নতুন গাড়ি-বাইক, কীভাবে? – brand new two-wheelers and four wheelers at pre-owned prices how এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের অর্থনৈতিক মন্দার ফলে দীর্ঘ কয়েক মাস থেকে ভারতীয় গাড়ি শিল্প সংকটের মধ্যে দিয়ে চলছে। সেই দুর্দশা এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে করোনা পরিস্থিতি। যার ফলে বহু গাড়ির ডিলারের শো-রুমে বিপুল সংখ্যক বিএস-ফোর গাড়ি বিক্রি না হওয়া অবস্থায় পড়ে আছে। এর মধ্যে বিএস-ফোর গাড়ি বিক্রি নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ডেটলাইনের পরে আর এই সমস্ত বিএস-ফোর গাড়ির বিক্রি ও রেজিস্ট্রেশন করা যাবে না। বাধ্যতামূলকভাবে বিএস-সিক্স মানকের গাড়ি বিক্রি করতে হবে। কিন্তু সর্বোচ্চ আদালতের ডেডলাইনের মধ্যে এই সমস্ত গাড়ি বিক্রি করা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রবল চিন্তায় ডিলার সংস্থাগুলি।













