চাইনিজ প্যালেজ,
চাইনিজ প্যালেজ, আহসান আহমেদ রোড, খুলনা। মিনি চাইনিজ দুনিয়ায় আমার মধ্যে সব থেকে ভাল এই চাইনিজ রেস্টুরেন্টটি। স্বল্প দামের বিবেচনা করলে মান ভাল।
আমি চাইনিজ এগ রাইস ৮০ টাকা করে প্রতি প্লেট সাথে চিকেন দোপেয়াজা নিয়েছিলাম ৪ পিস ১১০ টাকা। খাবারের মান অনেক ভাল লেগেছে। দুপুরের একটি সুন্দর খাবার এখানে যে কেউ স্বল্প দামের মধ্যে পেতে পারেন দামের সাথে মানের বিবেচনায় আমার কাছে ঠিক আছে।
একটি কথা হল এটা হল মিনি চাইনিজ কেউ যদি উচ্চমানের চাইনিজ রেস্টুরেন্টের সাথে তুলনা করে এখানে আসেন তবে ভুল করবেন।











