একবিংশ শতাব্দীর ডিজিটাল ওয়ার্ল্ড । মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটে হাতের মুঠোয় সব কিছু । কোনও শিশু জন্মানোর এক বছর হতে না হতেই হাতে চলে আসে মুঠো ফোন কিংবা কম্পিউটার। ডাংগুলি, লাট্টু, রুমাল চোর, গুলি এবং কুমীর ডাঙা সবই দাদু-ঠাকুমার কাছে শোনা অতীতের গল্প মাত্র। পাল্টেছে মানুষের জীবনের মান। আগেকার মানুষের ছেলেবেলার বিকেল কেটেছে মাঠের সবুজ ঘাসে পায়ে বলের সঙ্গে। এখন সবই অতীত। স্কুল ব্যাগের ভারে চাপা পড়ে গেছে তাদের শৈশবের বিকেল।












