বিশেষ সংবাদদাতা : পরবর্তী জনগণনা হবে ডিজিটাল। ১৪০ বছরের জনগণনার ইতিহাসে এই প্রথম। বহু উদ্দেশ্যসাধক একটি কার্ড দেওয়ার ভাবনা কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে। আজ দিল্লিতে জনগণনা ভবনের শিলান্যাস করে এসব কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বহুমুখী একটি কার্ড থাকলে এক সঙ্গে পাশপোর্ট, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাসহ সব কাজে ব্যবহার করা যাবে। মাল্টি পারপাস ডিজিটাল অাই কার্ড থাকলে কারও মৃত্যু হলেও স্বয়ংক্রিয় ভাবে আপডেট হয়ে যাবে।
দেশে শেষ বার জনগণনা হয়েছে ২০১১এ। তখন দেশে জনসংখ্যা ছিল ১২১ কোটি। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে গণনা করা হবে। কেন্দ্র আগেই জানিয়েছিল দু দফায় জনগণনা করা হবে। এর জন্য ৩৩ লক্ষ জনগণনাকর্মী বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহ করতে। অ্যানড্রয়েড ফোনে যে কেউ নিজেও তথ্য জমা দিতে পারবে। অমিত শাহ বলেন, ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দিতে চায় কেন্দ্র।
এবার দু দফায় জনগণনার কাজ হবে। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আগামী বছর ১ অক্টোবর গণনার কাজ শুরু হবে। জনগণনার জন্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। জনগণনা ভবন থেকে সেনসাস অথরিটি কাজ শুরু করবে। অনগ্রসর শ্রেণি ও ওবিসিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রচসচিব কৌবা আগেই জানিয়েছেন জনগণনর লক্ষ্য শুধু জনসংখ্যা গণনা নয়, আর্থ সামাজিক অবস্থা সম্পর্কেও জানা যাবে।