আল্লাহ্র তাওহীদের অসিলায় দোয়া করুন
দোয়া কবুলে যেসব নেক আমলের ওসিলা ধরা যায়
দোয়া-ই ইবাদত। আবার দোয়াকে ইবাদতের মূলও বলা হয়েছে। এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে। যে সময় ও স্থানে দোয়া কবুল হয়। মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আছে; যেগুলো দোয়া কবুলের জন্য ওসিলা। কী সেই সব নেক আমল?
অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন। অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয়। তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে ওসিলা হিসেবে গ্রহণ করা যায়।
দোয়া কবুলের জন্য বিশুদ্ধ হাদিস সম্মত আমল
১. কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করে দোয়া করা। দোয়া কবুলের নিয়েতে নির্ধারিত কোনো সুরা, আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজনীয়তা নেই।
২. দিন-রাতে অবসর সময় পেলে নফল নামাজ পড়ে দোয়া করা।
৩. রোজা রেখে দোয়া করা।
https://www.youtube.com/watch?v=0gKjyAVnAf0