গরুর দামে হতাশ গরু ব্যাবসায়ীরা - ক্রেতারা দাম বলছে কম
গরুর দামে হতাশ গরু ব্যাবসায়ীরা - ক্রেতারা দাম বলছে কম ট্রাকে ও নসিমন এবং হেঁটে গরু নিয়ে আসতে থাকেন কৃষক ও খামারিরা। দুপুর গড়াতে না–গড়াতেই বিশাল এই হাট এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু গরু আর গরু। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। কিন্তু সে তুলনায় হাটে ক্রেতার আনাগোনা খুব কম। তাই দিন শেষে অনেকটা অর্ধেক দামে গরু বিক্রি করে হতাশা নিয়ে হাট থেকে ফিরেছেন অনেক কৃষক-খামারি।














