সুরশ্রী রায় চৌধুরী: রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) তাঁর জীবনের প্রথম ওটিটি কন্টেন্ট দর্শকদের উপহার দিতে চলেছেন। আগামী কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ‘আবার প্রলয়’। জি ফাইভের মাধ্যমে শীঘ্রই এই ওয়েব সিরিজটি দেখা যাবে। এই ওয়েব সিরিজে অভিনয়ে করেছেন ‘শ্বাশত চট্টোপাধ্যায়’ (Saswata Chatterjee), ‘গৌরব চট্টোপাধ্যায়’ (Gaurav Chatterjee), ‘সায়ানী ঘোষ’ (Saayoni Ghosh) এবং ‘জুন মালিয়া’ (June Maliah)। আজ থেকে ঠিক ১০ বছর আগে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) পরিচালিত সিনেমা ‘প্রলয়’(Pralay), যা বাংলা চলচ্চিত্র জগতে মাইলস্টোন হয়ে রয়েছে আজও। ২০১৩ সালের ‘প্রলয়ে’ দেখানো হয়েছিল ছাত্রনেতা বরুন বিশ্বাসের মৃত্যুর ঘটনা। তবে এই নতুন সিরিজ আবার প্রলয়ে সুন্দরবন অঞ্চলের কিছু ঘটনাকে তুলে ধরা হবে।https://www.facebook.com/iamrajchoco/posts/716895613139522সম্প্রতি ‘শুভশ্রী গাঙ্গুলি’ (Subhashree Ganguly) ওয়েব সিরিজে পা দিয়েছেন ‘ইন্দু বালার ভাতের হোটেল’র (Indubalar Bhater Hotel) মাধ্যমে। আবার প্রলয় ওয়েব সিরিজে ‘রাজ চক্রবর্তী’কে (Raj Chakraborty) সাহায্য করেছেন শুভশ্রী। প্রযোজনার দিকটি তিনি নিজেই সামলেছেন। অর্থাৎ আর শুধু বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় নয়, এবার অভিনেত্রী শুভশ্রীকে দেখা যাবে প্রযোজনার কাজেও।










