ইনফো ডেস্ক দেশের বিভিন্ন অংশ সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে উন্নততর যোগাযোগ ব্যবস্থা তৈরি লক্ষ্যে কয়েক কদম এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নতুন বছরের শুরুতেই তাদের নতুন কীর্তি “জিস্যাট-৩০” কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ। তাদের দ্বারা নির্মিত “জিস্যাট” শৃঙ্খলার এখনও পর্যন্ত সবচেয়ে উন্নতমানের কমিউনিকেশন কৃত্রিম উপগ্রহ হিসেবে “জিস্যাট-৩০”-কে দাবি করা হচ্ছে ইসরোর পক্ষ থেকে।…













