বয়স বাড়ছে। আর ক'দিনের মাঝে বয়স হয়ে যাচ্ছে ২৫ বছর। আমার মনে হচ্ছে জীবনের অর্ধেক পথ হেঁটে এসেছি। পাওয়া, না পাওয়া; সফলতা, ব্যর্থতার হিসেবে প্রাপ্তি নেই কোনো, নেই কোনো সফলতাও। ইতিবাচক কোনো ফলাফল নেই আমার। অথচ অর্ধেক জীবন পার করে ফেললাম। খুব টেনশন হচ্ছে। এই পঁচিশ বছরের জীবনে স্রষ্টা আমার মনোমতো কিছু করেনি বলে প্রায় অর্ধেক সময় তো স্রষ্টাকে অস্বীকার করেই কাটিয়েছি। হয়তো আমার প্রচণ্ড অভিমান ছিলো স্রষ্টার প্রতি। এখন প্রতিরাতে ঘুমাতে গেলে স্রষ্টার ক্ষমা কামনা করেই ঘুমাই। আল্লাহ্ মাফ করুক আমায়। যাহোক, বয়স বাড়ার সাথে সাথে দেখছি আমার অনেক রুচিরও পরিবর্তন ঘটছে। এইখানে সংযুক্ত লিংক এর গান শোনা হতো না কখনো। অথচ এখন খুব ভালো লাগছে। হয়তো আরও অনেক পরিবর্তন আসছে সম্মুখ জীবনে। https://youtu.be/iVGxI9f3PGE #mayallahguideusall #mayallahguideusright❤️ #mayallahacceptourprayers (at Moghbazar, Dhaka-1217) https://www.instagram.com/p/CJy-p5ElR0D/?igshid=aetpw9xzbvc9










