শাওমি গ্লোবাল অরিজিনাল রম কিভাবে চিনবেন
বাংলাদেশে সবার আগে একদম সস্তায় অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে আসে সিম্ফোনি। আর বাংলাদেশে সবার আগে “কোয়ালিটি” ওয়ালা অ্যান্ড্রয়েড ডিভাইস “সুলভ” মূল্যে নিয়ে আসে শাওমি। শুধু বাংলাদেশেই নয়, পাশের দেশ ভারতে এই শাওমি ব্রান্ডটি এখন আইফোন, স্যামসংয়ের থেকেও এগিয়ে রয়েছে (ইন্ডিয়াতে)। তাই এখন ইন্ডিয়ায় শাওমির কারখানা রয়েছে, রয়েছে অফলাইন স্টোর এবং সার্ভিস সেন্টার। বাংলাদেশেও সেটা আস্তে আস্তে আসছে।
শাওমি ডিভাইস কিনতে গেলে অফিসিয়াল আনঅফিসিয়ালের একটা ঝামেলা থাকে সেটা নিয়ে বেশ কিছু দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, কিন্তু এছাড়াও Rom নিয়ে কিছু কনফিউশন থাকে। কারণ শাওমি সেট কিনতে গেলে Global Rom, China Rom আর বর্তমানে ইন্ডিয়ায় শাওমি ম্যানুফেকচার করছে বিধায় Indian Global Rom ও এই লিস্টে যুক্ত হয়েছে। আর বলা বাহুল যে এই তিনটি রমের ডিভাইসের মধ্যে রয়েছে দামের পার্থক্য।
শাওমির একটি ডিভাইসকে আপনি Global , China রমে বেশি দেখতে পাবেন। আর Indian Global রমে তখনই পাবেন যদি সেই ডিভাইসকে ইন্ডিয়ায় মেনুফ্যাকচার করে বাজারযাত করা হয় তবে। দামের ক্ষেত্রে সবার থেকে এগিয়ে রয়েছে গ্লোবাল রম, তারপর ইন্ডিয়ান গ্লোবাল এবং সবার শেষে চায়না রম। আনঅফিসিয়াল ভাবে কিনতে গেলে আপনি এই তিন প্রকারের রমই কিনতে পারবেন তবে অফিসিয়াল ভাবে কিনতে হলে গ্লোবাল রমেই আপনি ডিভাইসকে পেয়ে যাবেন। তো আজ কথা বলবো এদের মধ্যে কোন রমটি আপনার জন্য উপযুক্ত।
আরোঃ https://trickmekar.com/শাওমি-গ্লোবাল-রম-vs-চায়না-রম
Trick Mekar- Made by Digital Technology Experts | Get the Latest Tech Update. trickmekar.com Helpful for Everyone. Must Visit and Build New


















