আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই।
আমরা তোমার (একা) উপাসনা করি এবং তোমার (একা) সাহায্য প্রার্থনা করি (প্রত্যেকটির জন্য)। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।) (তিনিই একমাত্র) পূর্ব ও পশ্চিমের প্রতিপালক; লা ইলাহা ইল্লা হুওয়া (তিনি ছাড়া আর কারো ইবাদত করার অধিকার নেই) (আমরা তোমারই ইবাদত করি, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই)। ইবাদত কথাটি প্রথম এই যে, যে বন্দিগি স্বীকার করেছে সে বান্দা ছাড়া আর কিছুই নয়, বান্দা হওয়া ও বান্দা হয়ে থাকাই তার সঠিক মর্যাদা। দ্বিতীয় এই যে, এমন একজন আছেন যাঁর বন্দেগী করা হচ্ছে, যার বান্দা হয়ে থাকা সম্ভব হচ্ছে। তৃতীয়, যার বন্দেগী করা হচ্ছে, তার তরফ হতে নিয়ম ও বিধি বিধান নাযিল হচ্ছে এবং যে বন্দেগী করছে, সে তাঁকে স্বীকার করার সঙ্গে সঙ্গে তার বিধানকেও পুরোপুরি মেনে নিচ্ছে। আর চতুর্থ এই যে, কাউকেও মাবুদ বলে স্বীকার করা এবং তাঁর দেয়া দেয়া বিধি বিধান পালন করে চলার একটি অনিবার্য ফলাফল রয়েছে, যে ফলাফলের দিকে লক্ষ্য রেখেই এ বন্দেগীর কাজ করা হচ্ছে। ইবাদতের পূর্ণাঙ্গ ভাবধারায় ইবাদত-বন্দেগী করা; আনুগত্য করা, আদেশ নিষেধ মেনে চলা এবং বান্দা হয়ে থাকা, বান্দা হওয়ার লক্ষ্যে এ কথা কয়টি অবশ্যই স্পষ্ট হতে হয়। https://www.youtube.com/watch?v=K0KBVkDvzuY&t=1740s
https://www.youtube.com/watch?v=zGevuhbWByI










