হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে :কোরআন.সূরা ফাজর🥀
https://www.youtube.com/watch?v=tN_oqIMA7pc https://www.youtube.com/watch?v=klH9vU_LkFQ https://www.youtube.com/watch?v=UB5gg9jk5ns https://www.youtube.com/watch?v=-pMweLaEXLY ‘প্রশান্ত আত্মা’ বলে কোরআনে কী বোঝানো হয়েছে 🧿🌀💗⃝💕⃝🕊️🥀 প্রশান্ত আত্মা: মুমিনদের রূহকে পবিত্র কোরআনে প্রশান্ত আত্মা বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ যে আত্মা আল্লাহর স্মরণ ও আনুগত্যের মাধ্যমে প্রশান্তি লাভ করেছে এবং না করলে অশান্তি ভোগ করে। সাধনার মাধ্যমে মন্দ স্বভাব ও হীনমন্যতা দূর করেই এই স্তর অর্জন করা যায়। আল্লাহর আনুগত্য, জিকির ও শরীয়ত এমন ব্যক্তির মজ্জার সঙ্গে একাকার হয়ে যায়। এমন ব্যক্তিকে সম্বোধন করে বলা হবে, তোমার নিজের পালনকর্তার দিকে ফিরে যাও। এখানে ফিরে যাওয়া বাক্যের মাধ্যমে বোঝা যায় যে, তার প্রথম বাসস্থানও পালনকর্তার কাছে ছিল। সেখানেই ফিরে যেতে বলা হচ্ছে তাকে।
এতে সেই হাদিসের সমর্থন রয়েছে, যাতে বলা হয়েছে, মুমিনের আত্মা তাদের আমলনামাসহ সপ্তম আকাশে আরশের ছায়াতলে অবস্থিত ইল্লিয়্যীনে থাকবে। সব আত্মার আসল বাসস্থান সেখানেই। সেখান থেকে এনে মানব দেহে প্রবিষ্ট করানো হয় এবং মৃত্যুর পর সেখানেই ফিরে যায়। অর্থাৎ, এ আত্মা আল্লাহর প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধি-বিধানের প্রতি এবং আল্লাহ তায়ালার প্রতি সন্তুষ্ট। কারণ, বান্দার সন্তুষ্টির মাধ্যমেই বোঝা যায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না হলে বান্দা আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট হওয়ার তাওফীকই পায় না। এমন আত্মা মৃত্যুকালে মৃত্যুতেও সন্তুষ্ট ও আনন্দিত হয়। মুমিন ব্যক্তিকে মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যা শুনে মৃত্যু তার কাছে একেবারে প্রিয় বিষয় হয়ে উঠে। .উবাদা ইবনে সামেত রা. থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তায়ালাও তার সঙ্গে সাক্ষাৎকে পছন্দ করেন। এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহ তায়ালার সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তায়ালাও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এই হাদিস শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রা. বলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তো মৃত্যুর মাধ্যমেই হতে পারে, কিন্তু মৃত্যু আমাদের অথবা কারো পছন্দ নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আসল ব্যাপার তা নয়। প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তিকে মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়. যা শুনে মৃত্যু তার কাছে একেবারে প্রিয় বিষয় হয়ে উঠে। (মাযহারী)
মূলকথা, বর্তমানে জীবদ্দশায় মানুষ মাত্রই মৃত্যুকে যে অপছন্দ করে বা করার প্রবণতা তা ধর্তব্য নয় এখানে, বরং আত্মা শরীর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি মৃত্যুতে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতে সন্তুষ্ট থাকে আল্লাহ তায়ালাও তার প্রতি সন্তুষ্ট থাকেন। رَاضِیَۃً مَّرۡضِیَّۃً (রাদিয়াতাম মারদিয়্যা, সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন)- এর মর্ম এটাই। হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে :কোরআন.সূরা ফাজর🧿 ‘প্রশান্ত আত্মা’ বলে কোরআনে কী বোঝানো হয়েছে 🧿🌀💗⃝💕⃝🕊️🥀















