বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৪১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২ হাজ
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৪১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২ হাজার। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ২১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে সাড়ে ৩ লাখ। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৫৮ হাজার ৩৮২ জনে। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫৮ লাখ ২ হাজার ৬৪৮ জনে।














