বাটন মোবাইল ফোন
২.Walton Olvio MM30
এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে ওয়ালটন ব্র্যান্ডের Walton Olvio MM30 বাটন মোবাইল ফোনটি। এই ফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। মোবাইল ফোনটিতে GSM টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং 900 / 1800 MHz এর 2G Network রয়েছে।
এই মোবাইল ফোনটি বর্তমানে মার্কেটে নীল কালার ও কালো কালারের পাবেন। এর ডিসপ্লে প্যানেলে রয়েছে 240 x 320 pixels রেজুলেশনের 2.4 inches QVGA ডিসপ্লে। এছাড়াও আরো রয়েছে Lithium Ion 1800 mAh পাওয়ার ফুল ব্যাটারি।
এছাড়া আরো রয়েছে ডিজিটাল ক্যামেরা, সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট, এফএম রেডিও, ২.০ মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, 3.5mm jack ইত্যাদি। Walton Olvio MM30 মোবাইল ফোনটির দাম বর্তমানে ১২০০ টাকা।
Walton Olvio MM30 এর ফিচারসঃ
Lithium Ion 1800 mAh ব্যাটারি
১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট
মাইক্রো ইউএসবি
ব্লুটুথ
2.4 inches QVGA ডিসপ্লে
900 / 1800 MHz এর 2G Network
GSM টেকনোলজি
আরো জানতে পারেনঃ সবচেয়ে ছোট বাটন মোবাইল ফোন।
৩.Itel it2171
এই লিস্টের তৃতীয় নাম্বারে রয়েছে আইটেল ব্র্যান্ডের Itel it2171 মোবাইল ফোনটি। ২০১৯ সালে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটির দাম ১১৯০ টাকা। প্লাস্টিক বডি যুক্ত এই মোবাইল ফোনটি বর্তমানে Sky Blue & Black কালারে পাওয়া যাচ্ছে।
এই মোবাইল ফোনটিতে 900 / 1800 MHz এর 2G Network সিস্টেমের পাশাপাশি, 1.77 inch TFT 120×160 Pixels রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। এবং আরো রয়েছে 0.03 MP ব্যাক ক্যামেরা ও Lithium Ion 1000 mAh পাওয়ার ফুল ব্যাটারি।
Itel it2171 মোবাইল ফোনটিতে আরো রয়েছে এলইডি ফ্ল্যাশ, ব্লুটুথ, সর্বোচ্চ ১২৮ জিবি মেমোরি সাপোর্ট, 1 MHz Processor, মাইক্রো ইউএসবি, অটো কল রেকর্ড, এফ এম রেডিও সহ আরো অনেক ধরনের ফিচার রয়েছে।













