লগইনের সময় হার্ডডিস্কের পার্টিশন মাউন্ট।
পদ্ধতি ১ঃ Ntfs-config অথবা Gnome-disk দিয়ে হার্ডডিস্কের পার্টিশন অটোমেটিক ভাবে স্টার্টআপের সময় মাউন্ট করা যায়। ntfs-config দিয়ে কাজটা করতে চাইলে sudo apt-get install ntfs-config কমান্ড দিয়ে সফটওয়্যারেটি ইন্সটল করে internal device write support enable করে দিন।
কিন্তু, ড্রাউভ গুলো যেহেতু Local User লগিনের আগে মাউন্ট হয় তাই Move to trash অপশন কাজ করে না। Move to trash অপশন টা তখনই কাজ করবে যখন আপনার লগইন করার পর সেই ড্রাইভ টি মাউন্ট হবে। তাই সমাধান হচ্ছে ইউজার লগইন হওয়ার পর ড্রাইভ মাউন্ট করা। এটা সক্রিয় ভাবে করার জন্য পদ্ধতি ২ অনুসরন করা যেতে পারে।
পদ্ধতি ২ঃ
** প্রথমে udisks নামক এ্যাপ ইন্সটল করেন নিন।
sudo apt-get install udisks
** আপনার কোন ড্রাইভ এর blkid জেনে নিন।
sudo blkid
এখনে /dev/sda5: LABEL=“Audio” UUID=“A206FA5606FA2B45” TYPE=“ntfs” এইরকম আউটপুট পাবেন। এইটা দ্বারা ঠিকমত বুঝা যাচ্ছে যে Audio নামক ড্রাইভ যার পরিচয় হচ্ছে /dev/sda5 । UU আইডি “A206FA5606FA2B45” এবং এটি NTFS ড্রাইভ। আমাদের এত কিছু দরকার নাই। আমাদের শুধু মনে রাখতে হবে যে Audio এর পরিচয় /dev/sda5 ।আপনার ক্ষেত্রে 5 এর যায়গায় 6,7,8,9 ইত্যাদি হতে পারে। কনফিউজ হওয়ার কিছুই নাই।
** এখন Audio নামক ড্রাইভটিকে সক্রিয় ভাবে মাউন্ট করার জন্য, ড্যাশ থেকে সার্চ দিয়ে startup application নামক এ্যাপ টা অন করেন।
** অতপর, Add এ ক্লিক করে name এর যায়গায় Audio দেন, এবং কমান্ড এর যায়গায় এইটা পেস্ট করে দেন।
udisks –mount /dev/sda5 –mount-options=umask=022
ব্যাস, এভাবে আপনার একসেস সহ ড্রাইভ টি সক্রিয় ভাবে মাউন্ট হবে। এভাবে একেক করে স্টার্টআপ এ /dev/sda1 sda2 sda3 sda4 সহ সকল ড্রাউভ এড করতে পারবেন।










