ঐশীগ্রন্থ আল কোরআন স্রষ্টার বাণী ও মানবজাতির জন্য সর্বশেষ দিকনির্দেশনা📚📖☝🏼👉🍀
https://www.youtube.com/watch?v=2HFg5sGJOMg&t=103s https://www.youtube.com/watch?v=N_QUAKlBO8k https://www.youtube.com/watch?v=yqnQp4zfe0Q https://www.youtube.com/watch?v=is-Mun5cEpM কোরআন আল্লাহর বাণী📚📖☝🏼👉🍀 কোরআন আল্লাহর বাণী। আল্লাহর বাণী আল্লাহর গুণাবলির অংশ। সুতরাং আল্লাহর অন্যান্য গুণের মতো তাঁর কালাম ও বাণী চিরন্তন। কোরআন আল্লাহর বাণী হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ বা সংশয় নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো, কোরআন আল্লাহর বাণী, তা সৃষ্ট নয়। আল্লাহর বাণী তার চিরন্তন সত্তায় ধারণকৃত গুণগুলোর একটি। ইমাম শাফেয়ি (রহ.) বলেন, ‘আমি অন্তরে বিশ্বাস করি এবং মুখে সাক্ষ্য দিই যে, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং তা মাখলুক নয়।’ (ইতিকাদুশ শাফেয়ি, পৃষ্ঠা ১৭) কোরআন আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে কোনো সংশয় নেই। আল্লাহ বলেন, ‘এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা নয়। পক্ষান্তরে এটার আগে যা অবতীর্ণ হয়েছে তা তার সমর্থন এবং এটা বিধানগুলোর বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নেই যে এটা জগত্গুলোর প্রতিপালকের পক্ষ থেকে।’ (সুরা : ইউনুস, আয়াত : ৩৭) একইভাবে কোরআনের বর্ণিত শব্দ, বাক্য, মর্ম, ভাষ্য, তথ্য ইত্যাদি কোনো বিষয়েই সন্দেহের অবকাশ নেই। মহান আল্লাহ বলেন, ‘এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই।’ (সুরা : বাকারা, আয়াত : ২)
আল্লাহর কালাম কোরআনে আল্লাহ ছাড়া আর কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় আল্লাহ ওহির মাধ্যমে কোরআনের কিছু বিধান পরিবর্তন করেছেন। কিন্তু এখন ওহি ধারা বন্ধ হয়ে যাওয়ায় তাতে পরিবর্তনের কোনো সুযোগ নেই। ইরশাদ হয়েছে, ‘আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি—আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনিই ভালো জানেন, তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু তাদের বেশির ভাগই জানে না।’ (সুরা : নাহল, আয়াত : ১০১) কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সব পরিবর্তন, পরিবর্ধন ও বিলুপ্তির হাত থেকে সংরক্ষণ করবেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি অবশ্যই তা সংরক্ষণ করব।’ (সুরা : হিজর, আয়াত : ৯) কোরআন আল্লাহর বাণী📚📖☝🏼👉🍀 ঐশীগ্রন্থ আল কোরআন স্রষ্টার বাণী ও মানবজাতির জন্য সর্বশেষ দিকনির্দেশনা📚📖☝🏼👉🍀

















