'প্রাক্তন' — এই মুভিতে প্রথম বৌটার দোষ গুলো কি কি এবং সে আসলে ভালো বউ না হতে পারার কারণ কী তা আমি খুঁজে পাইনি। তার স্বামী তাকে দিনের-পর-দিন ইগনোর করে, অপমান করে, প্রায়োরিটি দেয় না, সময় দেয় না,জন্মদিন ও ভুলে যায়...!
এমনকি ব্যবসা নিয়ে যদি তাকে কিছু বলা হয় যে তুমি এভাবে ব্যবসাটা করো কিংবা তুমি এই জব টা করো তখন সে রেগে যেতো ভাবতো ছোট করছে।
এমনকি তার জন্য সে ভালোবেসে উপহার নিয়ে আসলেও সে ভাবতো তাকে ছোট করছে...!
প্রথম বউ নিজের সন্তান টাও হারিয়েছিল...! কিন্তু তারপরও মূল্যায়ন করেনি তাকে।
যখন দ্বিতীয় বিয়ে করে ওই বউয়ের জন্য সে সবকিছুই করে, ট্রেনে এসে সারপ্রাইজ দেয় বার্থডেতে,সে যখন যেভাবে বলছে সেভাবে বিজনেস সেট করেছে, তার বউ কি পছন্দ করে, তার বউকে সময় দেওয়া, বাচ্চার সাথে সময় কাটানো সবই করেছে আর বলে তার এই বৌ অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং সাপোর্টিভ ছিল, তার জীবনটাই নাকি বদলে দিয়েছে।
আমি কোথাও দেখি নাই যে তাঁর প্রথম বউ কোন ভাবেই তাকে অপমান করে কিংবা সাপোর্ট করে নাই...!
তার থেকে বেশি এডুকেটেড এবং ফিনান্সিয়ালি ভালো পজিশনে ছিল এজন্য সে বিষয়টাকে নিতেই পারে নি। লেকিংস এবং ইনসিকিউরিটিস এর রাগ তার উপর দেখাতো সারাদিন।
যখন প্রথম বৌ চিরদিনের জন্য ছেড়ে চলে যায় তখন সে তার ভুল বুঝতে পারে , নিজেকে পরিবর্তন করে আর দ্বিতীয় বউ এর সাথে সব সুন্দরভাবে চালায়।বরঞ্চ প্রথম বৌ যে অবস্থায় পেয়েছিল দিনের পর দিন যেভাবে স্যাক্রিফাইস এবং এডজাস্ট করে গেছে তার দ্বিতীয় বৌকে এগুলো কিছুই করতে হয়নি। তার দ্বিতীয় বৌ তার জন্য কিছু করলে সেও তার দ্বিতীয় বৌয়ের জন্য করত, এক তারফা ছিল না কোন কিছুই।কিন্তু তারপরও সে বলে দ্বিতীয় বউ তাকে একেবারে বদলে দিয়েছে ,তার জীবন গুছিয়ে দিয়েছে।
দ্বিতীয় বৌ তার জীবন গুছিয়ে দেয় নি...!
সে গুছিয়ে নিয়েছে তার দ্বিতীয় বৌয়ের সাথে।
দ্বিতীয় বৌ একটি ডায়লগ বলে যে
"আমার কাছে এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, আমার কাছে আর জাস্ট ওয়ান্ট মানে হল সুন্দর করে বাঁচা" আপনি তখনই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন যখন আপনি কোন ব্যক্তির জন্য আ্যডজাস্ট করলে সেই ব্যক্তিও আপনার জন্য কিছুটা অ্যাডজাস্টে এবং সেক্রিফাইস করবে.
প্রথম বউ শুধু অ্যাডজাস্ট করে গেছে দ্বিতীয় বউ এর জন্য সে এডজাস্ট করেছে এবং সেক্রিফাইস ও করেছে।
দিনশেষে ভালোবাসা শেখায় একজন ভালোবাসা পায় আরেকজন।
🖊️ Piyali Roy












