জুম্মা মোবারক
জুম্মার দিন বা শুক্রবার দিন হচ্ছে মুসলিমদের জন্য একটি পবিত্র দিন। অনেকে বলে থাকে জুম্মার দিন হল মুসলমানদের জন্য ছোট একটি ঈদের দিন। জুম্মার দিন প্রায় সব মুসলমানই ধনী-গরিব ভেদাভেদ ভুলে একসাথে নামাজ আদায় করে। এমন অনেক মুসলিম রয়েছে যারা সারা বছর নামাজ না পড়লেও অন্ততপক্ষে জুম্মার নামাজ মিস করে না। ঈদের দিনের মতো জুম্মার দিনে ও সব মুসলমানরা চেষ্টা করে নতুন জামা পড়ে পাক-পবিত্র হয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করাৱ। জুম্মার দিন মুসলমানদের জন্য অনেক স্পেশাল একটি দিন। জুম্মার দিন স্পেশাল হওয়ার কারণ হচ্ছে জুম্মার নামাজ।
মুসলিম আমার নাম, কুরআন আমার জান। নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ী। আল্লাহ্ আমার রব, নবী আমার সব। ইসলাম আমার ধর্ম, এবাদত আমার কর্ম। জুম্মা মুবারাক।










