এবার টাইপ করুন শব্দ করে ;)
Die Hard কিংবা অন্যান্য হ্যাকিং এর মুভিতে দেখা যায় যে নেটওয়ার্ক হ্যাক করার সময় কীবোর্ডে টাইপ করার সময় টাইপরাইটার বা এই জাতীয় কিছু শব্দ হয়। চলুন আমরাও হ্যাক করি ;) (i mean let’s add the typewriter sound in your ubuntu)
step 1: sudo apt-get install python-xlib
python-xlib আপনার সিস্টেমে ইন্সটল হবে।
step 2: wget -O keypress.tar.gz https://github.com/chrelad/keypress/tarball/master
keypress.tar.gz প্যাকেজটি ডাউনলোড হবে। ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরি হবে /home/user
step 3: tar xvfz keypress.tar.gz && cd chrelad*
step 4: ./keypress.py
এবার আপনি যেখানেই টাইপ করবেন টাইপরাইটারের মত শব্দ হবে। তবে তার জন্যে আপনাকে টার্মিনাল খুলে স্টেপ ৩ এবং ৪ রিপিট করতে হবে। এবং যতক্ষণ শব্দ করে টাইপ করতে চান ততক্ষণ টার্মিনালটিকে মিনিমাইজ করে রাখতে হবে।
ধন্যবাদ











