করোনা ভাইরাস নিয়ে চিন্তিত, লকডাউনে মনখারাপ? মন ভাল রাখুন
New Post has been published on https://sentoornetwork.com/how-to-refresh-your-mind-in-lockdown-phase/
করোনা ভাইরাস নিয়ে চিন্তিত, লকডাউনে মনখারাপ? মন ভাল রাখুন
নিজস্ব প্রতিনিধি: ঝগড়া নয়, নিজে নিজেই চিৎকার করুন: নিজে নিজেই চিৎকার করুন। চিৎকার করে নাটক পাঠ করতে পারেন, আবৃত্তি করতে পারেন, পাশের বাড়ির বন্ধু বা বান্ধবীর সঙ্গে চিৎকার করে কথা বলতে পারেন, গান গাইতে পারেন। বহু মনস্তত্ত্ববিদ মনে করেন, চিৎকার করলে মানুষের মস্তিষ্কে যে-হরমোনের সৃষ্টি হয় তা মনখারাপের ব্যাপারটি দূর করতে সাহায্য করে। তাই লকডাউনে ঘরবন্দি অবস্থায় মন খারাপ লাগলে চিৎকার করুন পড়ার টেবিলে বসে, বা ঘরের অন্যত্র। একলা চুপচাপ বসে মনখারাপ করবেন না, কাঁদবেন না৷ তাতে আপনার সঙ্গে পরিবারের সকলের মধ্যেই ডিপ্রেশন আসবে।
মন খারাপ বিষয়টি ভাবনাতেই রাখবেন না: নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। বাড়ির সবচেয়ে ছোট সদস্যটির সঙ্গে খুনসুটিতে মেতে থাকলে মনখারাপের বিষয়টি ভুলে থাকতে পারবেন। খবরের কাগজ না-দেখাই ভাল। সৃজনশীল কোনও কাজে ব্যস্ত হয়ে পড়ুন। নিজের যা ভাল লাগবে তাই করবেন। মানসিক শান্তির জন্য করা উচিত। দেখবেন আপনা হতেই মনখারাপ দূর হবে।
প্রিয়জনের সঙ্গে কথা বলুন: মন খারাপ লাগছে, কিচ্ছু ভাল লাগছে না, সময় সুযোগ করে আপনার প্রিয়জনকে ফোন করুন। যে-কোনও বিষয়ে কথা বলুন। বিশেষ কোনও বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। মন যা চাইবে তাই তাই বলবেন।
লকডাউনে বাইরে যেতে পারবেন না, ছাদে ঘুরে আসুন: মন ভাল রাখার সবচেয়ে ভাল রাস্তা চুপচাপ বসে না-থেকে ঘুরে আসা। এখন যেহেতু লকডাউন তাই ওপরের ছাদে গিয়ে দু’পাক ঘুরে আসুন। ভোরবেলা উঠে হাত-মুখ ধুয়ে ছাদে চলে যান। সারাদিন নিজেকে লাইম ফ্রেশ লাগবে। মনটাও ফুরফুরে হয়ে থাকবে। মানসিক ক্লান্তি কেটে ‘ভাল্লাগছে’ ব্যাপারটা জাস্ট উবে যাবে মন থেকে।
ঘুরতে ফিরতে প্রচুর জল খান: অনেকসময় ডিহাইড্রেশনের কারণে মানসিক চাপ বাড়ে। ফলে, মনখারাপ ব্যাপারটা আরও বেশি করে চেপে ধরে। তাই মন খারাপ দূর করতে জলের ভূমিকা অপরিসীম।
চুপচাপ এক জায়গায় বসে বড় করে শ্বাস নিন আস্তে আস্তে ছাড়ুন: মনখারাপ বা ভাল না-লাগলে তখন তা আমাদের মস্তিষ্কে চাপ ফেলে এবং মানসিক অশান্তি বাড়ায়। এটি দূর করতে পদ্মাসন বা সুখাসনে বসে বড় বড় করে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ুন। এতে মাথা হালকা হবে, ভাল লাগবে। ফলে, মানসিক চাপ কমবে। সেইসঙ্গে ক্রমশ কমবে মন খারাপ।
ছবি: গুগল আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি মোমবাতি জ্বালাব না: অধীর চৌধুরী












