বাঙালিয়ানা বাংলাদেশ শুধু বাঙালিকে নিয়েই না,এখানে অবাঙালীও আছেন উল্লেখযোগ্য ভাবে।তাদের সবাইকে নিয়েই বাংলাদেশ যারা,বাংলাদেশের স্বাধীনতা - সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েই বাংলাদেশের নাগরিক। কথায় কথায় বাঙালি বাঙালি করা একধরণের সাম্প্রদায়িকতা ছাড়া কিছু নয়।কারণ অবাঙালি যেমন... বিভিন্ন উপজাতিক যারা...তাদের বাদ দিয়ে বাংলাদেশের জন্ম হয়নি।এদেশের জন্মে -বাড়ন্তে তাদের অবদান আছে। কথায় কথায়... বাঙালি বাঙালি করা সংকীর্ণ মানসিকতার লক্ষণ , অবাঙালিদের অস্বীকার করার নামান্তর। যারা কথায় কথায় বাঙালি করেন প্রায়শই তাদের সেই তথাকথিত বাঙালিয়ানা বন্ধুপ্রতীম রাষ্ট্রের প্রতি ভালবাসার সামনে মাথা নত করে। এরাই বাঙালি আর বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে,এরাই বাংলাদেশের প্রতিপক্ষ।














