আজকের এই দিনে...... শুভ জন্মদিন সাব্বির রহমান। তিনি রাজশাহীতে জন্মগ্রহণকারী বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য সাব্বির মূলতঃ ব্যাটসম্যান। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে তিনি রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন। রুম্মন ডাকনামে পরিচিত সাব্বির রহমান ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলার হিসেবে দলে ভূমিকা রাখেন।২০১০ সালের নভেম্বরের শেষদিকে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেটে ১৩-সদস্যবিশিষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চূড়ান্ত খেলায় আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ পাঁচ উইকেটে জয়লাভ করে। এরফলে বাংলাদেশ দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করে। রেডিওবাক্স পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আর শুভ কামনা। #Sabbir_Rahman #Sabbir #Rahman #SabbirRahman #HappyBirthday #Happy #Birthday #HappyBirthdaySabbirRahman #Music #RadioBaksho Sabbir Rahman https://www.instagram.com/p/B5KoJQ8FmB0/?igshid=jiivj13zc3z0








