সিরিজ বাঁচাতে রাতে মাঠে নেমেছে বাংলাদেশ.
সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে। ফলে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে শুধু ড্র করলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে। তাই তারা বেশ চাপমুক্তভাবেই মাঠে নামবে।
আজ শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কিসি কার্টি, আলিক আথানেইজ, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কেমার রোচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেইডেন সিলস।








