বাগেরহাট ও খুলনার মানুষের কাছে অনেক পছন্দের পিঠা এটি। এই পিঠা কিন্তু নাস্তা বা হালকা খাবার নয় বরং মানুষ ভাতের বিকল্প হিসেবে দুপুরে ও রাতে এই মেশিনে তৈরী করা...
Machine Made Semai Pitha || দক্ষিণ বঙ্গের বিখ্যাত সেমাই পিঠা || খুলনা বাগেরহাটের মাজার সেমাই পিঠা
বাগেরহাট ও খুলনার মানুষের কাছে অনেক পছন্দের পিঠা এটি। এই পিঠা কিন্তু নাস্তা বা হালকা খাবার নয় বরং মানুষ ভাতের বিকল্প হিসেবে দুপুরে ও রাতে এই মেশিনে তৈরী করা পিঠা খেয়ে থাকেন। হাঁস ও মুরগীর মাংস ঝোল করে, নারকেল ও নতুন গুড়ের সাথেও এটি খেয়ে থাকেন ।
এই পিঠা তৈরি হয় আতোপ চালের গুঁড়া দিয়ে। প্রথমে ফুটানো গরম পানিতে প্রয়োজন মতন লবণ মিশিয়ে চালের গুঁড়া সেদ্ধ করতে হবে। তার পর হাতে ঘোরানো ছোট আকারের পিতলের কলের সাহায্যে তৈরি করা হয় এই পিঠা। এমন ভাবে ছড়িয়ে রাখতে হবে যেন দলা বেধে না যায়। তারপর ভাপা পিঠার মত গরম পানির ভাপে সিদ্ধ করলে তৈরি হয়ে যায় সেমাই পিঠা।
One of the Good Recipes in my channel, This Machine Made Semai Pitha is very testy. If you Like these Videos please give your valuable comments, like and share this video with your friends and family. Also, don’t forget to subscribe our channel.









