#throwback2014 A total #throwback on the last all of a sudden #siblingstour #kuakata #kuakatadiaries : "পুরান গাইড কাম সি-বিচ বাইকার, ছোটভাই মোবারকের চেহারা চিনতে ভুল করে আরেক গাইড ইমরান আর বেলালের বাইকে বসে ভোরের কুয়াশা্য় মুখ ভিজিয়ে গঙ্গামতির চরে সৌভাগ্যক্রমে রবি মামার হামা দেয়া দেখা, দেখার পর আরেক ছোটভাই মিজানের অ্যামেইজিং ডিসকাউন্ট টাইপ বারগেইনিংয়ের কল্যাণে ফাতরার বনে শাখামৃগ সহোদর-সহোদরার জলে-জঙ্গলে স্বরূপে ফেরার সুবর্ণ সুযোগ আর চাচার [চাচার নামটা ভূলে গেছি 😟 ] দোকানের চমৎকার লাল চায়ের সঙ্গে আড্ডা, এরপরে লেবুর চরে শাহআলম কাকুর লবস্টার আর কাঁকড়া ভুনা, সন্ধ্যায় না চাইতেই বৃষ্টির মতো বেড়িবাঁধের উপর ‘চা-ফি’র দোকান আবিষ্কার এবং সেখানে বসে সাহেবী কায়দার কাপে চুমুক দিতে দিতে দোকানী ভাইয়ের সঙ্গে হালকা আড্ডা (উনার নামটা জানতেও ভুলে গেছি, আসলে জিজ্ঞেস করার সাহসই পাই নাই।কিন্তু উনার মতো রুচিশীল আর ব্যক্তিত্ববান একজন মানুষ এই জায়গাতে আসলেই আশা করি নাই), আরেকবার রবিমামার হামা দেয়া দেখার লোভে ভোরে আবার গঙ্গামতির চরে যাওয়ার পর পুরা পরিষ্কার আকাশ থেকে চোখের সামনে মাত্র ২০ মিনিটের মধ্যে কুয়াশার চোটে দশ হাত দূরে দাঁড়ায়ে থাকা মানুষটারেও না দেখতে পাওয়ার অভিজ্ঞতা, সেই অবস্থায় আবারো মেঘ না চাইতেই বৃষ্টির মতো ঝাউবনের মধ্যে আগুনের ব্যবস্থা আর আগুন পোহাতো পোহাতে আড্ডা, ফেরার পথে নুরু মিয়া চাচার খেপুপাড়া হোটেলে দাওয়াত পাওয়ার পরে সেইরকম ভুনা খিচুড়ি দিয়ে নাস্তা, দুপুরে কাঁকড়ার চর থেকে ফেরার পথে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ঝাউবনে ঝটিকা সফর শেষে এখন আমরা ঢাকার পথে.....সঙ্গে অ্যাডেড বোনাস হিসাবে হাজীপুর ফেরিঘাটে তারা দিয়ে মোজাইক করা রাতের আকাশ.....trip of a lifetime????? Nope, it's just the beginning of a wonderful journey and some beautiful relations 😊 .....তাই আবারো বলি, জঙ্গলেই মঙ্গল 😁" (at Kuakata) https://www.instagram.com/p/CKudTZZlLqV/?igshid=begdg84232r3